Home Archives - Page 2538 of 11826 - 24 Ghanta Bangla News
Home

জনগণনা পোর্টালে নিজেই তোলা যাবে নাম ও তথ্য, শুরু প্রশিক্ষণ

বিশেষজ্ঞদের মতে, সঠিক জনগণনার তথ্য দেশের পরিকল্পনা প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যার প্রকৃত চিত্র, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আবাসন, পরিকাঠামো ও সামাজিক সুরক্ষা প্রকল্পের বরাদ্দ নির্ধারণে এই তথ্য ব্যবহৃত হবে। পাশাপাশি সংসদীয় ও বিধানসভা কেন্দ্র পুনর্বিন্যাস, উন্নয়ন পরিকল্পনা, দুর্যোগ মোকাবিলা এবং সরকারি পরিষেবা কার্যকর করতে জনগণনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৫ বছর পর নতুন করে তথ্যভাণ্ডার তৈরি […]

Home

আজকের রাশিফল ২৩ জুলাই ২০২৬: কার ভাগ্যে কী আছে, দেখে নিন

রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখুন মীন রাশির জাতকরা। সঞ্চিত অর্থ আজ ব্যয় হতে পারে। মূল্যবান বস্তু হারিয়ে আজ সমস্যায় পড়তে পারেন। চুক্তিভিত্তিক কাজে আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে। বয়স্ক ব্যক্তিদের বাতের সমস্যা বাড়তে পারে। প্রশ্ন: আজ, ২৩ জুলাই ২০২৬ কোন তিথি? উত্তর: আজ সকাল ৭টা ৩ মিনিট পর্যন্ত শ্রাবণ শুক্লা নবমী তিথি থাকবে। প্রশ্ন: আজ চাঁদ […]

Home

বিজেপি নেতাকে না পেয়ে বাবাকে বেধড়ক মারধর, অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

এক বিজেপিকে নেতাকে না পেয়ে তাঁর বাবাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। এই অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু ওই বিজেপির নেতার বাবাকেই নয়, তাঁর মা-কেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানার কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের ডিহি চাপরাশি পাড়া এলাকার ঘটনা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। Source link

Home

সবুজ রক্ষায় একাকী সৈনিক ‘গাছ দাদা’

রাকিব ইকবাল, জয়পুর পেশায় বেসরকারি স্কুলের শিক্ষক, যদিও তাঁর নেশা গাছ লাগানো। তবে আর পাঁচজনের মতো তিনি শুধু গাছের চারা বসিয়েই বাহবা কুড়োতে চান না। গাছের চারাগুলো যাতে মাথা তুলে দাঁড়াতে পারে, তার জন্য নিজের হাতে পরিচর্যা করেন। সন্তানের মতো গাছকে লালন পালন করেন। এ ভাবেই অসংখ্য গাছকে বড় করে তুলেছেন হাওড়ার আমতা ২ নম্বর […]

Home

তোলা না দেওয়ায় খুনের হুমকি, ধৃত ২

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল সেঞ্চুর-এর মালিক আশস কাপুরের বিরুদ্ধে হোটেলের একটি অংশ বেআইনি ভাবে নির্মাণ হয়েছে বলে অভিযোগ দায়ের করেন রমেশ জয়সওয়াল নামে এক ব্যক্তি। অভিযোগ দায়েরের পর তিনি হোটেল মালিকের সঙ্গে যোগাযোগ করে জানান, মামলা তুলে নেওয়া সম্ভব, তবে তার জন্য ৫০ লক্ষ টাকা দিতে হবে। অভিযোগ, টাকা না দিলে […]

Home

দেখা নেই পুরপ্রধানের, খন্দপথে বাড়ছে বিপদ

দিব্যেন্দু সরকার, আরামবাগ রাজ্যে পালাবদলের পর থেকেই ঘরবন্দি তৃণমূলের কাউন্সিলাররা। কেউ জেলবন্দি, কেউ গা ঢাকা দিয়ে রয়েছেন। পুর-প্রধানেরও দেখা মিলছে না। ফলে পুরসভার কাজকর্ম শিকেয় উঠেছে। তার জেরে আরামবাগ শহরে বহু রাস্তারই এখন একেবারেই বেহাল দশা। বেশ কিছু রাস্তা যান চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। তার জেরে বাড়ছে দুর্ঘটনা। খন্দভরা রাস্তায় চলতে গিয়ে বিকল হয়ে যাচ্ছে […]

Home

কন্যা সন্তানকে মেরে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ বাবা এবং দাদুর বিরুদ্ধে

দু’মাসের কন্যাসন্তানকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল বাবা এবং দাদুর বিরুদ্ধে। নৈহাটির মামুদপুর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত দেবকের বড়পুকুর পাড় এলাকার ঘটনা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তদন্ত করছে শিবদাসপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ওই শিশুর বাবা এবং দাদুকে। এই নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। Source link

Home

কলকাতায় প্যাকেজড পানীয় জলের দাম বাড়ল, বোতলপিছু গুনতে হচ্ছে বেশি টাকা

কলকাতায় বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের প্যাকেজড পানীয় জলের ৫ ও ১০ লিটারের জারের দাম বেড়েছে। কাঁচামাল ও পরিবহণ খরচ বৃদ্ধিকেই দায়ী করছেন প্রস্তুতকারকরা। কলকাতা: শহর তিলোত্তমায় প্যাকেজড পানীয় জল ব্যবহারকারীদের জন্য বাড়ল খরচ। বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের ৫ লিটার ও ১০ লিটারের জলের বোতল ও জারের দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। পরিবেশকদের দাবি, কাঁচামালের মূল্যবৃদ্ধি […]

Home

কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হল ৭০৭টি জীবিত বিরল প্রজাতির বিদেশি কচ্ছপ

বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে বড় সাফল্য। কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হল ৭০৭টি জীবিত বিরল প্রজাতির বিদেশি কচ্ছপ। বুধবার কলকাতা বিমানবন্দরে এক ভারতীয় যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ওই কচ্ছপগুলি। সেগুলি উদ্ধার করেছে কলকাতা বিমানবন্দরের কাস্টমসের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (Air Intelligence Unit)। উদ্ধার হওয়া প্রাণীগুলি বিদেশি রেড-ইয়ার্ড স্লাইডার (Red-eared Slider) প্রজাতির কচ্ছপ বলে জানিয়েছেন আধিকারিকরা। বিস্তারিত […]

Home

যাত্রীদের জন্য সুখবর! সোম থেকে বাড়ছে কলকাতা মেট্রোর পরিষেবা, রাত সাড়ে ১০টা পর্যন্ত ট্রেন

কলকাতা মেট্রোর ব্লু ও গ্রিন লাইনে সোমবার থেকে পরিষেবার সময় বাড়ছে। রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে ট্রেন, মিলবে অতিরিক্ত পরিষেবাও। কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর।  আগামী সোমবার থেকে ব্লু লাইন (উত্তর-দক্ষিণ) এবং গ্রিন লাইন (ইস্ট-ওয়েস্ট)-এ পরিষেবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল। নতুন সূচি অনুযায়ী, সপ্তাহের কর্মদিবসে আরও বেশি সময় ট্রেন চলবে, ফলে […]