কন্যা সন্তানকে মেরে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ বাবা এবং দাদুর বিরুদ্ধে
দু’মাসের কন্যাসন্তানকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল বাবা এবং দাদুর বিরুদ্ধে। নৈহাটির মামুদপুর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত দেবকের বড়পুকুর পাড় এলাকার ঘটনা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তদন্ত করছে শিবদাসপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ওই শিশুর বাবা এবং দাদুকে। এই নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।