মজুরি বৃদ্ধির দাবিতে ফের পথে পোশাক শ্রমিকরা, ঢাকায় উত্তেজনা
বাংলাদেশে মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন চতুর্থ দিনেও অব্যাহত। সকালে ঢাকার মিরপুর-সহ বিভিন্ন এলাকার কিছু পোশাক কারখানায় আংশিকভাবে কাজ শুরু হলেও ফের কারখানা ছেড়ে রাস্তায় নামেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের বিক্ষোভ ঘিরে ঢাকায় উত্তেজনা ছড়িয়েছে।