জনগণনা পোর্টালে নিজেই তোলা যাবে নাম ও তথ্য, শুরু প্রশিক্ষণ
বিশেষজ্ঞদের মতে, সঠিক জনগণনার তথ্য দেশের পরিকল্পনা প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যার প্রকৃত চিত্র, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আবাসন, পরিকাঠামো ও সামাজিক সুরক্ষা প্রকল্পের বরাদ্দ নির্ধারণে এই তথ্য ব্যবহৃত হবে। পাশাপাশি সংসদীয় ও বিধানসভা কেন্দ্র পুনর্বিন্যাস, উন্নয়ন পরিকল্পনা, দুর্যোগ মোকাবিলা এবং সরকারি পরিষেবা কার্যকর করতে জনগণনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৫ বছর পর নতুন করে তথ্যভাণ্ডার তৈরি হওয়ায় নীতিনির্ধারণ আরও বাস্তবভিত্তিক ও কার্যকর হবে বলেই প্রশাসনিক মহলের আশা।