ডাক্তার স্ত্রীকে খুনে দোষী চিকিৎসকই, বনগাঁয় আজ সাজা
মামলার সরকারি আইনজীবী সঞ্জয় দাস বলেন, ‘অরিন্দম বালা চিকিৎসক নামের কলঙ্ক। শ্বশুরবাড়ির টাকার লোভে ঘুমন্ত স্ত্রীকে খুন করেছেন তিনি। বিচারকের কাছে ওঁর সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছি।’ নিহতের বাবা বলেন, ‘ফ্ল্যাট, গাড়ি কেনার জন্য আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাওয়ার দাবি জানাত জামাই। কিন্তু মেয়ে এতে রাজি ছিল না। পাত্র পেশায় ডাক্তার দেখে মেয়ের বিয়ে দিয়েছিলাম, অরিন্দমের ব্যাকগ্রাউন্ড সে ভাবে খতিয়ে দেখিনি। মেয়েটাকে বাঁচাতে পারলাম না।’