Home Archives - Page 2537 of 11826 - 24 Ghanta Bangla News
Home

প্রবল জলস্রোতে দামোদরে বাঁশের সেতু ভেসেই গেল, বিপর্যস্ত দুই জেলা

বুধবার সকাল থেকে শুরু হয় দুর্ভোগ। বার্নপুর ইস্কো কারখানার ঠিকাশ্রমিক জিতেন বাউড়ি জানালেন, মঙ্গলবার রাতের ডিউটি সেরে এ দিন সালতোড়ে নিজের বাড়ি ফেরার সময়ে দেখতে পান, সেতুর অস্তিত্ব নেই। তিনি বলছেন, ‘এখন প্রায় ৩৫ কিমি পথ বেশি ঘুরে ডিসেরগড় সেতু ধরে ফিরতে হবে।’ বাঁকুড়ার ইশ্বরদা গ্রামে দরকারি কাজে যাওয়ার পথে বার্নপুর কালাঝরিয়ার বাসিন্দা শান্তনু লোহারও […]

Home

গরিব লক্ষ্মীর কিডনি বিকল, সাহায্যের আশ্বাস শুভেন্দুর

এই লক্ষ্মীর কথা কানে গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি লক্ষ্মীর চিকিৎসা সংক্রান্ত সমস্ত কাগজপত্র চেয়ে নিয়েছেন। আশ্বাস দিয়েছেন, কিডনি প্রতিস্থাপনে সাহায্য করবেন তিনি। মুখ্যমন্ত্রীর কানে কথাটা পৌঁছে দিয়েছেন জামুড়িয়ার বিজেপি বিধায়ক বিজন মুখোপাধ্যায়। তিনি নিজেও পেশায় চিকিৎসক। বুধবার বিধানসভা থেকে ফোনে ‘এই সময়’–কে বলেন, ‘লক্ষ্মীর কিডনির সঙ্গে তাঁর মায়ের কিডনি ম্যাচ করে […]

Home

মা ও তিন বছরের শিশুর ঝুলন্ত দেহ উদ্ধার, রহস্য

ঘটনায় খুনের আশঙ্কা প্রকাশ করেছেন মৃত বধূর পরিবার। আমিনার বাবা রফিজুল শেখের দাবি, এই মৃত্যু একেবারেই স্বাভাবিক নয়। তিনি বলেন, ‘তীব্র মানসিক জ্বালা-যন্ত্রণা না দিলে কেউ নিজের শিশুসন্তানকে নিয়ে এমন পদক্ষেপ করতে পারে না। শ্বশুরবাড়িতে মানসিক অশান্তি সহ্য করতে না পেরে মাসখানেক আগেই মেয়ে আমার বাড়িতে চলে এসেছিল, পরে বুঝিয়ে ফেরত পাঠাই।’ মৃত্যুর আসল কারণ […]

Home

ভরা বর্ষায় কংসাবতীর বুক চিরে উঠছে বালি, ক্ষুব্ধ বাসিন্দারা

এই সময়, পুরুলিয়া: নদীর বুক চিরে দু’পারের গ্রামের মানুষের যাতায়াতের পথ থেকে কেন বালি তোলা হচ্ছে, সেই প্রশ্নে ক্ষুব্ধ বাসিন্দারা। এই ঘটনা কংসাবতী নদীর কাঁটাবেড়া ঘাটের। বুধবার এই ঘাটে স্থানীয়দের প্রতিবাদের একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) ছড়িয়েছে সর্বত্র। জানা গিয়েছে, নদীর মাঝে কিছু অংশ থেকে যন্ত্র দিয়ে বালি তোলা নিয়ে সরব নদীর দুই পারের […]

Home

Calcutta High Court: ২১ শে জুলাইয়ের সভা শেষ করার পরই ফের মামলা হয়ে গেল মমতার তৃণমূলের বিরুদ্ধে | One complain logged in calcutta high court against mamata banerjees tmc

কলকাতা: একুশে জুলাই (21 July) এর সভা কোথায় হবে সেই নিয়ে মামলা-মোকদ্দমা করে অবশেষে সভা করার জায়গা জোগাড় করতে পেরেছিল কালীঘাট তৃণমূল। একুশে জুলাইয়ের সভা শেষ। তারপরও মামলা থেকে মুক্তি নেই। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ অবমাননার অভিযোগে দায়ের মামলা। হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, ক্যাথিড্রাল রোডের একটি লেন […]

Home

বালির অবৈধ কারবার নিয়ে ক্ষুব্ধ পদ্ম-কর্মীরা, অভিযোগ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে

এই সময়, বর্ধমান: সর্ষের মধ্যেই ভূত! বালির অবৈধ কারবার বন্ধ করতে প্রশাসন যখন কড়া মনোভাবের বার্তা দিচ্ছে, তখন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ভিতর থেকেই বালির অবৈধ কারবারকে মদত দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠল। রাজ্যের শাসকদল বিজেপিরই কিছু কর্মী গুরুতর এই অভিযোগ করেছেন। তাঁদের বক্তব্য, বালির অবৈধ কারবারি এবং জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের […]

Home

বনগাঁ সীমান্ত: অনুপ্রবেশ সিন্ডিকেটে তদন্ত

এই সময়, বনগাঁ: অনুপ্রবেশের ক্ষেত্রে সিন্ডিকেট চালানোর অন্যতম পান্ডা, তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাহাবুদ্দিন মণ্ডলকে গত মে মাসে গ্রেপ্তার করে বনগাঁ থানা। রাজ্যে পালাবদলের পরে অস্ত্র মামলায় পুলিশ তাকে অ্যারেস্ট করলেও পরে তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই চক্রে জড়িত বাকিদের হদিশ পেতে বনগাঁ সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে তদন্তে নেমেছেন সংস্থার অফিসাররা। বেশ ক’জনের নামও জানতে […]

Home

ডাক্তার স্ত্রীকে খুনে দোষী চিকিৎসকই, বনগাঁয় আজ সাজা

মামলার সরকারি আইনজীবী সঞ্জয় দাস বলেন, ‘অরিন্দম বালা চিকিৎসক নামের কলঙ্ক। শ্বশুরবাড়ির টাকার লোভে ঘুমন্ত স্ত্রীকে খুন করেছেন তিনি। বিচারকের কাছে ওঁর সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছি।’ নিহতের বাবা বলেন, ‘ফ্ল্যাট, গাড়ি কেনার জন্য আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাওয়ার দাবি জানাত জামাই। কিন্তু মেয়ে এতে রাজি ছিল না। পাত্র পেশায় ডাক্তার দেখে মেয়ের বিয়ে দিয়েছিলাম, […]

Home

জনগণনা পোর্টালে নিজেই তোলা যাবে নাম ও তথ্য, শুরু প্রশিক্ষণ

বিশেষজ্ঞদের মতে, সঠিক জনগণনার তথ্য দেশের পরিকল্পনা প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যার প্রকৃত চিত্র, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আবাসন, পরিকাঠামো ও সামাজিক সুরক্ষা প্রকল্পের বরাদ্দ নির্ধারণে এই তথ্য ব্যবহৃত হবে। পাশাপাশি সংসদীয় ও বিধানসভা কেন্দ্র পুনর্বিন্যাস, উন্নয়ন পরিকল্পনা, দুর্যোগ মোকাবিলা এবং সরকারি পরিষেবা কার্যকর করতে জনগণনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৫ বছর পর নতুন করে তথ্যভাণ্ডার তৈরি […]

Home

আজকের রাশিফল ২৩ জুলাই ২০২৬: কার ভাগ্যে কী আছে, দেখে নিন

রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখুন মীন রাশির জাতকরা। সঞ্চিত অর্থ আজ ব্যয় হতে পারে। মূল্যবান বস্তু হারিয়ে আজ সমস্যায় পড়তে পারেন। চুক্তিভিত্তিক কাজে আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে। বয়স্ক ব্যক্তিদের বাতের সমস্যা বাড়তে পারে। প্রশ্ন: আজ, ২৩ জুলাই ২০২৬ কোন তিথি? উত্তর: আজ সকাল ৭টা ৩ মিনিট পর্যন্ত শ্রাবণ শুক্লা নবমী তিথি থাকবে। প্রশ্ন: আজ চাঁদ […]