গরিব লক্ষ্মীর কিডনি বিকল, সাহায্যের আশ্বাস শুভেন্দুর
এই লক্ষ্মীর কথা কানে গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি লক্ষ্মীর চিকিৎসা সংক্রান্ত সমস্ত কাগজপত্র চেয়ে নিয়েছেন। আশ্বাস দিয়েছেন, কিডনি প্রতিস্থাপনে সাহায্য করবেন তিনি।
মুখ্যমন্ত্রীর কানে কথাটা পৌঁছে দিয়েছেন জামুড়িয়ার বিজেপি বিধায়ক বিজন মুখোপাধ্যায়। তিনি নিজেও পেশায় চিকিৎসক। বুধবার বিধানসভা থেকে ফোনে ‘এই সময়’–কে বলেন, ‘লক্ষ্মীর কিডনির সঙ্গে তাঁর মায়ের কিডনি ম্যাচ করে গিয়েছে। মা–ই ওঁকে একটি কিডনি দেবেন। দিল্লির গঙ্গারাম হাসাপাতালে এই প্রতিস্থাপন করা হবে। বুধবার লক্ষ্মীর বাবা হরেরাম পাসওয়ানের কাছ থেকে সমস্ত কাগজপত্র চেয়ে নিয়েছিলাম। সেই সব নথি মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিয়েছি।’