এই সময়, সিউড়ি: চাইলে এখনই মিনার মণ্ডলকে আরও সাত দিন নিজেদের হেফাজতে পেতে পারত পুলিশ। কিন্তু, ভবিষ্যতের কথা ভেবে সেই সাত দিনের হেফাজত জমিয়ে রাখা হলো। আইনজ্ঞদের মতে, পরে মূল অভিযুক্ত বীরভূমের পাথর মাফিয়া মহম্মদ নিজাবুদ্দিন ওরফে টুলু মণ্ডল ধরা পড়লে তখন মিনারকে আবার পুলিশ হেফাজতে নিয়ে দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার সুযোগ পাওয়া যাবে। […]