বহুতলের কাজে বাধা দিয়ে তোলাবাজির অভিযোগ, মামলা তৃণমূল নেতার নামে - 24 Ghanta Bangla News
Home

বহুতলের কাজে বাধা দিয়ে তোলাবাজির অভিযোগ, মামলা তৃণমূল নেতার নামে

Spread the love

এ বার বেলেঘাটার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার পবিত্র বিশ্বাসের বিরুদ্ধে নির্মীয়মাণ বহুতলের কাজে বাধা দিয়ে সেই তোলাবাজিরই অভিযোগ উঠল। এবং একেবারে টাটকা অভিযোগ। বিজেপি জমানাতেই। পুলিশ জানিয়েছে, জুলাইয়ের শেষে তোলার জন্য এক প্রোমোটারকে হুমকি দেওয়ার ঘটনাটি ঘটেছে। এ নিয়ে বেলেঘাটা থানায় পবিত্র–সহ তিন জনের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে। পুলিশ সূত্রের খবর, বেলেঘাটার বাসিন্দা, প্রোমোটার শঙ্কর দাসের অভিযোগ, সুরেন সরকার রোড এবং বেলেঘাটা মেন রোডে তাঁর দু’টি বহুতল নির্মাণের কাজ চলছে। তাঁর অভিযোগ, সেখানেই তোলার দাবিতে পবিত্ররা বাধার সৃষ্টি করেন। পুলিশের দাবি, মোট ৪৫ লক্ষ টাকা ‘তোলা’ চাওয়া হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *