অস্তিত্ব হারাতে চলেছে অতীন, ফিরহাদ, সজলদের ওয়ার্ড - 24 Ghanta Bangla News
Home

অস্তিত্ব হারাতে চলেছে অতীন, ফিরহাদ, সজলদের ওয়ার্ড

Spread the love

প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ৮২ নম্বর ওয়ার্ডে এখন রয়েছে চেতলা হাট রোড, গোপালনগর, গোবিন্দ আঢ্যি রোড, আলিপুর রোডের আশপাশের এলাকা। ডিলিমিটেশনের খসড়া অনুযায়ী এই সব এলাকা আর ৮২ নম্বর ওয়ার্ডে থাকছে না। এই ওয়ার্ডে অন্তর্ভুক্ত হবে এলিয়ট রোড, বেনিয়াপুকুর, বেকবাগান সংলগ্ন এলাকা। ওয়ার্ডের পুরোনো এলাকাগুলি ১৩৮ এবং ১৩৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। উত্তর কলকাতার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। বর্তমানে শ্যামবাজার স্ট্রিট, ভূপেন বোস অ্যাভিনিউ, অরবিন্দ সরণি সংলগ্ন এলাকা এই ওয়ার্ডে থাকলেও ডিলিমিটেশনের পরে সম্ভবত থাকবে না। পরিবর্তে বেলগাছিয়া রোড এবং সংলগ্ন ইস্টার্ন রেললাইনের আশপাশের এলাকা চলে আসবে। শ্যামবাজার স্ট্রিট, ভূপেন বোস অ্যাভিনিউ, অরবিন্দ সরণি অন্তর্ভুক্ত হতে পারে ১৪ নম্বর ওয়ার্ডে। একই ভাবে পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন মালা রায়ের ৮৮ নম্বর ওয়ার্ডের হাজরা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, প্রতাপাদিত্য রোডের একাংশ, টালিগঞ্জ এবং চারু মার্কেটের আশপাশের এলাকা সরে গিয়ে আসতে পারে খিদিরপুর, আলিপুর এবং গার্ডেনরিচের একাংশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *