ফ্লুয়ের সঙ্গেই ফের সক্রিয় হচ্ছে করোনা, নতুন উপসর্গ লুজ় মোশন - 24 Ghanta Bangla News
Home

ফ্লুয়ের সঙ্গেই ফের সক্রিয় হচ্ছে করোনা, নতুন উপসর্গ লুজ় মোশন

Spread the love

উত্তর হাওড়ার আইএলএস হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ অর্ণব কর জানাচ্ছেন, কলকাতা ও আশপাশের এলাকায় গত কয়েক সপ্তাহে শ্বাসনালীতে হামলা চালানো ভাইরাল সংক্রমণে সামান্য বৃদ্ধি দেখা যাচ্ছে। জ্বর, গলা ব্যথা, কাশি, পেশিতে ও সারা শরীরে ব্যথা এবং ক্লান্তিই মূল উপসর্গ। হাসপাতালে ভর্তি এখনও তুলনায় কম। মূলত প্রবীণ, কোমর্বিডিটি থাকা ব্যক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এমন রোগীদের ক্ষেত্রেই বাড়তি সতর্কতা প্রয়োজন। ওই হাসপাতালের পালমোনোলজি বিশেষজ্ঞ প্রতীক বিশ্বাসের অভিজ্ঞতাতেও মৃদু কোভিডের সংখ্যা সামান্য বৃদ্ধির কথা শোনা যাচ্ছে। অল্প কয়েক জনকে হাসপাতালে ভর্তি করতে হলেও রোগীদের সুস্থ হয়ে ওঠার হার স্থিতিশীল। হাই টেম্পারেচারের জ্বর, দীর্ঘস্থায়ী কাশি, গলা ব্যথা এবং গা–হাত–পায়ে ব্যথার মতো উপসর্গ দেখা যাচ্ছে। শিশু ও কোমর্বিডিটি থাকা প্রবীণদের ক্ষেত্রে জটিলতার ঝুঁকি তুলনায় বেশি বলেই তাঁর মত। টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট মহম্মদ শাহনওয়াজ পুরকাইতও গত কয়েক সপ্তাহে ফিভার ক্লিনিক ও ইমার্জেন্সিতে কোভিড-সদৃশ উপসর্গ নিয়ে রোগী বৃদ্ধির কথা জানিয়েছেন। কয়েক জনকে ভর্তি করতে হলেও তাঁদের হাসপাতালে এখনও পর্যন্ত সন্দেহভাজন রোগীদের কারও কোভিড পজ়িটিভ রিপোর্ট আসেনি। অধিকাংশ রোগীই প্রবীণ। মাথা ব্যথা, শরীর ব্যথা, হালকা জ্বর এবং খিদে কমে যাওয়ার মতো উপসর্গই বেশি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *