পোলার্ডের সঙ্গে রোহিতের দীর্ঘ দিনের বোঝাপড়া রয়েছে। মুম্বইয়ের সোনালি সময়ে একসঙ্গে খেলেছেন তাঁরা। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং ক্রুনাল পান্ডিয়ার (Krunal Pandya) সঙ্গে পোলার্ড ছিলেন দলের সেই গুরুত্বপূর্ণ অংশের সদস্য, যাঁদের পারফরম্যান্সে একের পর এক সাফল্য এসেছিল। রোহিতের নেতৃত্বে সেই দলই হয়ে উঠেছিল IPL-এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ়ি। এ বার পোলার্ড কোচ হিসেবে MI-এর নতুন দায়িত্বে, […]