বদলের হাওয়ায় মুম্বই ইন্ডিয়ান্স, এই মুহূর্তে রোহিত শর্মাই ভরসা দলের, ফিরবেন অধিনায়ক হয়ে? - 24 Ghanta Bangla News
Home

বদলের হাওয়ায় মুম্বই ইন্ডিয়ান্স, এই মুহূর্তে রোহিত শর্মাই ভরসা দলের, ফিরবেন অধিনায়ক হয়ে?

Spread the love

পোলার্ডের সঙ্গে রোহিতের দীর্ঘ দিনের বোঝাপড়া রয়েছে। মুম্বইয়ের সোনালি সময়ে একসঙ্গে খেলেছেন তাঁরা। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং ক্রুনাল পান্ডিয়ার (Krunal Pandya) সঙ্গে পোলার্ড ছিলেন দলের সেই গুরুত্বপূর্ণ অংশের সদস্য, যাঁদের পারফরম্যান্সে একের পর এক সাফল্য এসেছিল। রোহিতের নেতৃত্বে সেই দলই হয়ে উঠেছিল IPL-এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ়ি। এ বার পোলার্ড কোচ হিসেবে MI-এর নতুন দায়িত্বে, ফের কি নেতৃত্বের মুকুট উঠবে হিটম্যানের মাথায়, নাকি অন্য পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের?

তিলকই কি ভবিষ্যতের নেতা?

তিলক বর্মা নিঃসন্দেহে অন্যতম বড় ভরসা। ভারতীয় ক্রিকেটেও নিজের জায়গা শক্ত করছেন এই তরুণ ব্যাটার। আগামী দিনে তাঁকে দলের অধিনায়ক হিসেবে তুলে ধরার ভাবনা অমূলক নয়। কিন্তু এখনই তাঁর হাতে নেতৃত্ব তুলে দেওয়া কতটা ঠিক হবে, তা ভেবে দেখতে হবে মুম্বই ম্যানেজমেন্টকে। দলের নতুন প্রধান কোচ পোলার্ডেরও এই দায়িত্বে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। তার উপর সাপোর্ট স্টাফে এতগুলি পরিবর্তন হয়েছে। এই পরিস্থিতিতে অভিজ্ঞতাহীন কাউকে অধিনায়ক করলে দলের সমস্যা আরও বাড়তে পারে। বরং পরিচিত মুখের হাতে নেতৃত্ব থাকলে নতুন কোচের পক্ষে দলকে গুছিয়ে নেওয়া সহজ হবে।

এর অর্থ অবশ্যই এই নয় যে, তিলকের জন্য মুম্বইয়ের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। বরং বর্তমান পরিস্থিতি সামলে ভবিষ্যতের জন্য তাঁকে তৈরি করার সুযোগ রয়েছে। নেতৃত্বের দায়িত্ব দেওয়ার আগে তাঁর অভিজ্ঞতা বাড়ানোই হতে পারে ফ্র্যাঞ্চাইজ়ির লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *