kunal ghosh-হাওড়া পুলিশের মুখোমুখি কুণাল ঘোষ, দু’ঘণ্টা জেরা
পোস্টের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘বাজে কদমতলা ঘাট সংক্রান্ত একটি পোস্টে ছবি ও ভিডিয়ো ব্যবহার করা হয়েছিল। কিন্তু ‘কদমতলা’ শব্দের সঙ্গে বিভ্রান্ত হয়ে তিনি ভুলবশত ‘হাওড়া’ শব্দটি ব্যবহার করেন। তাঁর দাবি, পোস্টে ব্যবহৃত ছবি ও ভিডিয়ো আসল হলেও, স্থান উল্লেখের ক্ষেত্রে ভুল হয়েছে। সেই ভুল সংশোধন করে দেওয়া হবে বলেও জানান তিনি। কুণাল ঘোষের বক্তব্য, বিষয়টি মূলত বিসর্জনের সময়ে ক্রেন ব্যবহারের প্রসঙ্গে ছিল। এর সঙ্গে কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য যুক্ত ছিল না। পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের বক্তব্য ও প্রয়োজনীয় তথ্য তুলে ধরেছেন বলেও জানান তিনি।