এনসিএলটির দুই সদস্যের বেঞ্চের বিচার বিভাগীয় সদস্য বিনয় গোয়েল এবং টেকনিক্যাল সদস্য চরঞ্জিত সিং গুলাটি তাঁদের ১২ পাতার নির্দেশে জানিয়েছেন, ব্যক্তিগত গ্যারান্টর হিসেবে বেণুগোপাল নন্দলাল ধূতকে দেউলিয়া ঘোষণা করা হলো। একই সঙ্গে ট্রাস্টিকে নির্দেশ দেওয়া হয়েছে, ধূতের সমস্ত ঋণদাতার কাছ থেকে দাবি ও পাওনা সংক্রান্ত তথ্য চেয়ে প্রকাশ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। তাঁর সম্পত্তি বিক্রি […]