অভিষেককে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, রোডে রাতভর সংঘর্ষ
সূত্রের খবর, সাংসদ নিজেই একসময় রাতে বাড়ি থেকে বেরিয়ে আসেন। তিনি সংবাদমাধ্যমের কর্মীদের কাছে অভিযোগ করেন, তাঁকে প্রাণেই মেরে দেওয়া হত। কিন্তু তাঁর অনুগামীদের উপস্থিতিতে তা সম্ভব হয়নি। তাঁর আরও অভিযোগ, বিজেপি-র মদতে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে। ছেঁড়া হয়েছে তাঁর ছবির কাট আউট, পোস্টার। তাঁর অফিসও ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা পুলিশের গালেও চড় মারে বলে অভিযোগ করেন তিনি। তিনি এও দাবি করেন, পুলিশের সামনেই হামলা চালানো হয়।