ছেলের কুর্সি বাঁচাতে ময়দানে ফারুক? বৈঠক সারলেও দাবিতে অনড় বিক্ষুব্ধ বিধায়করা
এ দিকে, ফারুককে সম্মান জানালেও নিজেদের অবস্থান থেকে বিন্দুমাত্র নড়ছেন না, দাবি বিক্ষুব্ধ বিধায়কদের। তাঁদের নেতা নাজির গুরেজির বক্তব্য, ‘আমাদের অভিযোগ দলীয় নেতৃত্বকে জানিয়েছি। পদক্ষেপের আশ্বাসও দেওয়া হয়েছে। তা না–হলে আমরা বিকল্প পথ বেছে নেব।’ সূত্রের খবর, ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে পাঁচটি গোপন বৈঠক করেছেন এই বিধায়করা। একাধিক সূত্রে দাবি, জম্মু-কাশ্মীরের রাজনীতির সঙ্গে জড়িত বিজেপির এক প্রভাবশালী কেন্দ্রীয় নেতার নির্দেশেই গোটা বিষয়টি পরিচালিত হচ্ছে৷