থিমের টক্কর কালীপুজোয় - 24 Ghanta Bangla News
Home

থিমের টক্কর কালীপুজোয়

Spread the love

কালীপুজোর মণ্ডপসজ্জা নিয়েও চলছে থিমের টক্কর। দেশভাগ থেকে পুরোনো কলকাতা রয়েছে সেই থিমের তালিকায়। আবার কেউ কেউ সুসজ্জিত মণ্ডপে রেখেছেন সাবেকিয়ানার ছোঁয়া। টালিগঞ্জের আজাদগড় বয়েজ় স্পোর্টিং ক্লাব ৫৬তম বর্ষে তাঁদের থিম করেছে ছিন্নমূল। পুজোর সম্পাদক শঙ্কর ঘোষ বলেন, ‘উদ্বাস্তু জীবনের জীবন সংগ্রামকেই আমরা এ বার মণ্ডপসজ্জায় গুরুত্ব দিয়েছি।’ যাদবপুরের বিজয়গড়ের ছয় পল্লির থিম রূপান্তর। বাঁশদ্রোণীর বন্ধুচল ক্লাবের থিম নগর দর্পণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *