সামুদ্রিক কচ্ছপ রক্ষায় জালে বসছে নয়া যন্ত্র
ফানেল বা শঙ্কু আকৃতির ‘টার্টল এক্সক্লুডার ডিভাইস’ মূলত শক্ত জালের তৈরি একটি বিশেষ কাঠামো। সমুদ্রে ব্যবহৃত মাছ ধরার জালের শেষ প্রান্তে এটিকে স্থাপন করা হয়। মাছ ধরার জালে ছোট–বড়–মাঝারি বিভিন্ন মাপের মাছ ঢোকে। তার সঙ্গে কচ্ছপও ঢুকে পড়ে। জালে জড়িয়ে তাদের অবস্থা সঙ্গীন হয়ে ওঠে। এমনকী মৃত্যু পর্যন্ত হয়। সমুদ্রে মৎস্যজীবীদের জালে আটকে পড়ে প্রতি বছর এ ভাবে বহু সামুদ্রিক কচ্ছপের মৃত্যু ঘটে। ১৯৭০–এ মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের যন্ত্রের ব্যবহার শুরু হয়। ইতিমধ্যে ভারতে তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, ওডিশা উপকূলে মাছ শিকারিদের জালে এই যন্ত্র বসানো হয়েছে।