ধূতের নামে দেউলিয়া প্রক্রিয়া শুরুর কথা জানাল ট্রাইব্যুনাল - 24 Ghanta Bangla News
Home

ধূতের নামে দেউলিয়া প্রক্রিয়া শুরুর কথা জানাল ট্রাইব্যুনাল

Spread the love

এনসিএলটির দুই সদস্যের বেঞ্চের বিচার বিভাগীয় সদস্য বিনয় গোয়েল এবং টেকনিক্যাল সদস্য চরঞ্জিত সিং গুলাটি তাঁদের ১২ পাতার নির্দেশে জানিয়েছেন, ব্যক্তিগত গ্যারান্টর হিসেবে বেণুগোপাল নন্দলাল ধূতকে দেউলিয়া ঘোষণা করা হলো। একই সঙ্গে ট্রাস্টিকে নির্দেশ দেওয়া হয়েছে, ধূতের সমস্ত ঋণদাতার কাছ থেকে দাবি ও পাওনা সংক্রান্ত তথ্য চেয়ে প্রকাশ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। তাঁর সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, তা আইন অনুযায়ী ঋণদাতাদের মধ্যে বণ্টন করা হবে। দেউলিয়া প্রক্রিয়া শুরুর তারিখ থেকে সাত দিনের মধ্যে ধূতকে নিজের সম্পদ, আয়, আর্থিক দায় এবং আর্থিক অবস্থার পূর্ণ বিবরণ নির্ধারিত ফর্মে ট্রাস্টির কাছে জমা দিতে হবে। অন্য দিকে, প্রক্রিয়া শুরুর ৯০ দিনের মধ্যে ট্রাইব্যুনাল এবং ঋণদাতাদের কমিটির কাছে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে ট্রাস্টিকে। তার পর প্রতি তিন মাস অন্তর দেউলিয়া সংক্রান্ত মামলার কী অগ্রগতি হয়েছে তার রিপোর্টও দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *