Home Archives - Page 197 of 11521 - 24 Ghanta Bangla News
Home

স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমায় সময় বৃদ্ধি

৯ অক্টোবর অর্থ দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছিল, রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনভোগী, এবং সর্বভারতীয় পরিষেবা (এআইএস)-র যে আধিকারিকরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের (ডব্লিউবিএইচএস) নথিভুক্ত সুবিধাভোগী, তাঁদের কাছে থাকা স্বাস্থ্যসাথী হোক বা অথবা আয়ুষ্মান ভারত কার্ড— জমা দিতে হবে। সেই জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ অক্টোবর।

Home

West Bengal Weather: অর্ণবের পিছুপিছুই হাজির…, কালীপুজোয় কি আবার নতুন দুর্যোগ? | West Bengal Weather: New Depression Formed over Andaman Sea After Cyclone Arnab, More Rainfall in Bengal? Know Latest Update

কলকাতা: বছরের প্রথম ঘূর্ণিঝড় ছিল অর্ণব। এর দাপট দেখেছে অন্ধ্র প্রদেশ, ওড়িশা। বাংলাতেও বেশ প্রভাব টের পাওয়া গিয়েছে এই ঘূর্ণিঝড়ের। জেলায় জেলায় ভারী বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়ের অর্ণবের রেশ কাটিয়ে এবার বৃষ্টি কমার ইঙ্গিত। আপাতত ভারী বৃষ্টি নয় রাজ্যে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। গতকাল পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি […]

Home

শুভেন্দুর উপরে নজরদারি, অর্জুনের তিরে অভিষেক

বৃহস্পতিবার মোহনপুর থানার উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনীতে হাজির হয়ে অর্জুন সিং সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, মুখ্যমন্ত্রী কখন কোন বাসভবন থেকে বেরোচ্ছেন বা কোথায় সফর করছেন — তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে ১৮০ জনের একটি বিশেষ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে। অর্জুন চাঁচাছোলা আক্রমণ শাণিয়ে বলেন, ‘অভিষেকের ভাড়া করা লোকেরাই এই চ্যাট গ্রুপটি পরিচালনা করছে। নেপথ্যে […]

Home

মেয়ের বিয়ে ‘দেখে’ মরণোত্তর অঙ্গদানে তিন জনকে নবজীবন

এই সময়: পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫৪ বছরের চুমকি রায়। মাথার মারাত্মক চোটে যে জ্ঞান তিনি হারিয়েছিলেন, সেই চেতনা আর ফেরেনি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর ব্রেন ডেথ হয়। কিন্তু তাঁর একটি শেষ ইচ্ছা অপূর্ণ থেকে যাক, তা চাননি পরিবারের সদস্যরা। মেয়ের বিয়ে দেখে যাওয়ার ইচ্ছা ছিল চুমকির। সেই ইচ্ছার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে […]

Home

Supreme Court: ‘পুরুষ কি সম্পর্ক শেষ করতে পারে না?’ প্রশ্ন সুপ্রিম কোর্টের | Supreme court raises question if a man can end relationship or not

নয়া দিল্লি: সম্পর্কে থাকলে যেটা স্বাভাবিক, সম্পর্ক শেষ হয়ে গেলে সেটাই অপরাধ। এই প্রবণতা নিয়ে বারবার বার্তা দিয়েছে বিভিন্ন আদালত। এবার দেশের শীর্ষ আদালতেও উঠল সেই একই প্রশ্ন। সম্মতিক্রমে হওয়া শারীরিক সম্পর্ক, পরবর্তীতে সম্পর্ক শেষ হয়ে গেলে কেন অপরাধের তকমা পাবে, সেই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। একটি ধর্ষণের অভিযোগ সংক্রান্ত মামলায় সম্পর্ক নিয়ে […]

Home

৭৮,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি, আবেদনের নিয়ম

বাড়িতে প্রতি মাসে কতটা বিদ্যুৎ খরচ হয়, তার উপর নির্ভর করবে Solar Panel-এর ক্ষমতা এবং ভর্তুকির অঙ্ক। মাসে ১৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হলে ১ থেকে ২ কিলোওয়াটের Solar Plant বসানোর পরামর্শ দেওয়া হয়েছে। এতে ৩০,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি মিলতে পারে। ১৫০ থেকে ৩০০ ইউনিট খরচ হলে ২ থেকে ৩ কিলোওয়াটের ব্যবস্থা বসিয়ে […]

Home

ইনসুলিন এখনও সুলভ নয় কেন? প্রশ্ন চিকিৎসকদেরই

তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সুলভে ইনসুলিনের অ্যাভেলিবিলিটির উপরে, যাতে প্রয়োজনে সব ভুক্তভোগী তা ব্যবহার করতে পারেন। ইনসুলিন ও তার আনুষঙ্গিক ডেলিভারি সরঞ্জাম (সিরিঞ্জ বা পেনের সুচ) যেন সাধারণ মানুষের বাজেটের মধ্যে থাকে, তা নিশ্চিত করার উপরে জোর দেন বিশেষজ্ঞরা। ইনসুলিন নিয়ে সচেতনতার কথাও উঠে আসে। বলা হয়, শুধু প্রেসক্রিপশন নয়, সঠিক ইনসুলিন […]

Home

নাম বাদের আপিল জানতেন না রোল অবজ়ার্ভারই!

শুক্রবার সুব্রত বলেন, ‘ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও যে প্রচুর আবেদন জমা পড়েছিল, তা আমি এখন জানতে পারছি। আগে এ নিয়ে কানাঘুষো শুনলেও, আমার কাছে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য আসেনি।’ তাঁর সংযোজন, ‘এত বিপুল সংখ্যক আপিল জমা পড়েছে বলে যা বলা হচ্ছে, সেই খবর আমি এখনই শুনছি। এই ধরনের আপিল দায়ের করা হয়েছে […]

Home

উত্তরাখণ্ডে কপ্টার দুর্ঘটনা, মৃত কর্নাটকের পুলিশ আধিকারিক, দিল্লির পাইলট-সহ ছয়, প্রকাশ্যে তালিকা

দুর্ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স হ্যান্ডলে লেখেন, ‘স্থানীয় কর্তৃপক্ষের থেকে প্রতিনিয়ত ঘটনার আপডেট নিচ্ছি। জেলা প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথ ভাবে উদ্ধারকাজে নেমেছে।’ তার কিছুক্ষণ পরেই মেলে ছ’জনের মৃত্যুর খবর। সূত্রের খবর, কপ্টারের পাইলট, বছর আটচল্লিশের হিমাংশু সবরওয়াল ছিলেন পূর্ব–দিল্লির শালিমার বাঘের বাসিন্দা। দুর্ঘটনায় মৃত যাত্রীদের তালিকায় রয়েছেন অরুণ সালুঙ্কে […]

Home

Howrah Trains Cancelled: লোকাল-প্যাসেঞ্জার সহ একাধিক ট্রেন বাতিলের ঘোষণা, কিছু ট্রেনের সময় পরিবর্তন | Many local and passenger trains cancelled, timing changed for some trains know the list

কলকাতা: রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জেরে হাওড়া ডিভিশনে (Howrah Division) একাধিক ট্রেন বাতিল। বেশ কিছু ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে। রেললাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের কাজের জন্য আগামী ১ নভেম্বর, রবিবার হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় দিনের বেলায় ট্রাফিক ও পাওয়ার ব্লক রাখা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। এর ফলে ওই দিন একাধিক লোকাল ও প্যাসেঞ্জার […]