৭৮,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি, আবেদনের নিয়ম
বাড়িতে প্রতি মাসে কতটা বিদ্যুৎ খরচ হয়, তার উপর নির্ভর করবে Solar Panel-এর ক্ষমতা এবং ভর্তুকির অঙ্ক। মাসে ১৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হলে ১ থেকে ২ কিলোওয়াটের Solar Plant বসানোর পরামর্শ দেওয়া হয়েছে। এতে ৩০,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি মিলতে পারে। ১৫০ থেকে ৩০০ ইউনিট খরচ হলে ২ থেকে ৩ কিলোওয়াটের ব্যবস্থা বসিয়ে ৬০,০০০ থেকে ৭৮,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া সম্ভব। ৩০০ ইউনিটের বেশি খরচ হলেও সর্বোচ্চ ভর্তুকির অঙ্ক ৭৮,০০০ টাকা।