শুভেন্দুর উপরে নজরদারি, অর্জুনের তিরে অভিষেক - 24 Ghanta Bangla News
Home

শুভেন্দুর উপরে নজরদারি, অর্জুনের তিরে অভিষেক

Spread the love

বৃহস্পতিবার মোহনপুর থানার উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনীতে হাজির হয়ে অর্জুন সিং সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, মুখ্যমন্ত্রী কখন কোন বাসভবন থেকে বেরোচ্ছেন বা কোথায় সফর করছেন — তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে ১৮০ জনের একটি বিশেষ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে। অর্জুন চাঁচাছোলা আক্রমণ শাণিয়ে বলেন, ‘অভিষেকের ভাড়া করা লোকেরাই এই চ্যাট গ্রুপটি পরিচালনা করছে। নেপথ্যে উদ্দেশ্য একটাই — মুখ্যমন্ত্রীর ক্ষতি করা।’ এই প্রসঙ্গে তৃণমূলের সাংসদকে খোঁচা দিয়ে মন্ত্রীর মন্তব্য, ‘আর বেশি দিন খোলা হাওয়ায় ঘোরাফেরা করা যাবে না, দ্রুত গারদে ভরতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *