উত্তরাখণ্ডে কপ্টার দুর্ঘটনা, মৃত কর্নাটকের পুলিশ আধিকারিক, দিল্লির পাইলট-সহ ছয়, প্রকাশ্যে তালিকা
দুর্ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স হ্যান্ডলে লেখেন, ‘স্থানীয় কর্তৃপক্ষের থেকে প্রতিনিয়ত ঘটনার আপডেট নিচ্ছি। জেলা প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথ ভাবে উদ্ধারকাজে নেমেছে।’ তার কিছুক্ষণ পরেই মেলে ছ’জনের মৃত্যুর খবর। সূত্রের খবর, কপ্টারের পাইলট, বছর আটচল্লিশের হিমাংশু সবরওয়াল ছিলেন পূর্ব–দিল্লির শালিমার বাঘের বাসিন্দা। দুর্ঘটনায় মৃত যাত্রীদের তালিকায় রয়েছেন অরুণ সালুঙ্কে (৪৪), শঙ্কর গৌড়া (৩৯), প্রতাপ নিনগারাজু (৪১), সুধীর কে (৪৯) এবং এইচ এস নটরাজ (৫১)। পাঁচজন তীর্থযাত্রীই ছিলেন কর্নাটকের বাসিন্দা। বেঙ্গালুরু পুলিশে কর্মরত ছিলেন সালুঙ্কে এবং পেশায় আইনজীবী ছিলেন শঙ্কর। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কারণে দুর্ঘটনা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।