এই সময়, বিরাটি, বসিরহাট, গোবরডাঙা ও সোনারপুর: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে শুক্রবারও উত্তাল হলো দুই ২৪ পরগনা। কোথাও রেল অবরোধ হলো, কোথাও ঢাকা না পেয়ে আইসিডিএস কর্মীর উপরে চড়াও হলেন ক্ষুব্ধ মহিলারা। দুই জেলাতেই প্রকল্পের টাকা না পেয়ে মহিলাদের ক্ষোভ আছড়ে পড়েছে পুরসভা ও বিডিও অফিসে। বিক্ষোভ সামলাতে সোনারপুরে র্যাফ নামাতে হয়। […]