অন্নপূর্ণার টাকা অমিল, এমএলএ অফিসে বিক্ষোভ - 24 Ghanta Bangla News
Home

অন্নপূর্ণার টাকা অমিল, এমএলএ অফিসে বিক্ষোভ

Spread the love

অন্নপূর্ণার টাকা না ঢোকায় হুগলির চুঁচুড়া, ধনেখালি, সিঙ্গুর, উত্তরপাড়া প্রভৃতি এলাকায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। টাকা না পাওয়ার কারণ জানতে এ দিন একদল মহিলা হাজির হন হুগলি-চুঁচুড়া পুরসভায়। পুরসভার কোনও আধিকারিক তাঁদের প্রশ্নের উত্তর না দেওয়ায় তাঁরা রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। স্থানীয় বিজেপি বিধায়ক সুবীর নাগের দাবি, ‘ফর্ম পূরণের সময় কিছু সমস্যা থেকে যাওয়ায় হয়তো কেউ কেউ টাকা পাননি। যোগ্য মহিলারা সকলেই যাতে টাকা পান, সেটা আমরা দেখব।’ গোঘাট ২ নম্বর ব্লক অফিসেও বিক্ষোভদেখান মহিলারা। তারকেশ্বর পুরসভাতেও ক্ষোভ উগরে দেন মহিলারা। চণ্ডীতলা ১ ও ২ নম্বর ব্লক, সিঙ্গুর, ধনেখালি ব্লক অফিসেও বিক্ষোভ দেখানো হয়। অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বাগনান ২ নম্বর ব্লক অফিসের সামনেও কয়েকশো মহিলা বিক্ষোভ দেখান। পরে বাগনান-শ্যামপুর রোড অবরোধ করেন তাঁরা। খবর পেয়ে বাগনান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *