Leandro Parades : বিশ্বকাপের দুই বিতর্কে জোড়া শাস্তি আর্জেন্টিনার, ১০ ম্যাচের জন্য নির্বাসিত পারাদেস! | Double Blow for Argentina As FIFA Punished Them Over Two World Cup Incidents - 24 Ghanta Bangla News
Home

Leandro Parades : বিশ্বকাপের দুই বিতর্কে জোড়া শাস্তি আর্জেন্টিনার, ১০ ম্যাচের জন্য নির্বাসিত পারাদেস! | Double Blow for Argentina As FIFA Punished Them Over Two World Cup Incidents

Spread the love

আর্জেন্টিনা ফুটবল দলImage Credit: Getty Images

কলকাতা : আজকের দিনটা একদমই ভাল গেল না আর্জেন্টিনা দলের পক্ষে। একই দিনে জোড়া শাস্তি ভোগ করতে হল তাদের। বিশ্বকাপে ইংল্যান্ড ম্যাচ ও ফাইনাল – এই দুই ম্যাচে আর্জেন্টিনা দলের করা দুই কর্মকান্ডের জেরে ভুগতে হল দলকে। বিশ্বকাপের প্রায় ১ মাস পর অবশেষে দুই বহুল বিতর্কিত ঘটনা নিয়ে রায় দিল ফিফা। দুই ক্ষেত্রেই আর্জেন্টিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

প্রথম শাস্তি-

বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর রাজনৈতিক বার্তা লেখা ব্যানার প্রদর্শন করেছিল আর্জেন্টিনা দল। সেই ঘটনার ফলে বিতর্ক কম হয়নি। এবার শাস্তি স্বরূপ আর্জেন্টিনাকে ২ লক্ষ ৩৭ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৩ কোটি ১০ লক্ষ টাকা প্রায়) জরিমানা করা হয়েছে। প্রথম ভাগে জরিমানা দিতে হবে ১ লক্ষ ২১ হাজার ডলার (প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকার কাছাকাছি)। এর পর দিতে হবে ১ লক্ষ ডলার। সেই অর্থ যাবে বর্ণবিদ্বেষ বিরোধী অভিযানে। এবং বাকি টাকা দিতে হবে ফিফাকে।

এর পাশাপাশি ফিফা জানিয়েছে, দেশের মাটিতে আর্জেন্টিনার ম্যাচ আয়োজন করতে গেলেও ভুগবে দল। প্রথম দুটি ম্যাচে আর্জেন্টিনা ছাড়তে পারবে ৫০% টিকিট। অর্থাৎ, অর্ধেক ভর্তি স্টেডিয়ামে খেলতে হবে মেসিদের।

দ্বিতীয় শাস্তি-

ফাইনালে স্পেনের কাছে হারের পর রীতিমতো মারামারি হয় স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে। এমনকি পারাদেস রীতিমতো গাবিকে ঘাড় ধরে ফেলে দিয়েছিলেন। এই ঘটনাতেই এবার কড়া পদক্ষেপ নিয়েছে ফিফা। পারাদেসকে ৯০ হাজার ডলার ফাইন করার পাশাপাশি ১০ ম্যাচ ব্যান করেছে ফিফা। আর্জেন্টিনার মোলিনাকেও সমান পরিমাণের আর্থিক জরিমানা করা হয়েছে। তাঁকে ব্যান করা হয়েছে ৭ ম্যাচের জন্য। আলমাডা ও আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে ৩ ম্যাচ নির্বাসিত করা হয়েছে ও ৩০ হাজার ডলারও জরিমানা দিতে হবে। স্পেনের হয়ে শাস্তি পেয়েছেন গাবি। তাঁকেও সমপরিমাণ অর্থ জরিমানা দিতে হবে।

গোটা টুর্নামেন্টে প্রথম থেকেই অপরাজেয় থাকলেও ফাইনালে স্পেনের সামনে চূড়ান্ত ফেল করে আর্জেন্টিনার নার্ভ। ১২০ মিনিট খেলেও ১টি গোলমুখী শট মারতে পারেনি মেসিরা। মেসি নিজেও চরম ব্যর্থ ছিলেন ঐ দিন। ১০৬ মিনিটে ফেরান তোরেসের একমাত্র করা গোলেই স্পেন আর্জেন্টিনাকে ১-০ হারিয়ে ১৬ বছর পর আবার বিশ্বকাপ জেতে। তবে এবার সেই ম্যাচের পরের লড়াই নিয়েই শাস্তি ভুগতে হল আর্জেন্টিনাকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *