অগ্নি নির্বাপণের ব্যবস্থাই নেই, একাধিক হোটেল এবং শপিং মল বন্ধ করার নির্দেশ দিলেন পুরমন্ত্রী
মেদিনীপুরের বেশ কিছু হোটেল বা শপিংমলে আগুন নেভানোর কোন ব্যবস্থাই নেই। শুক্রবার, মেদিনীপুরে জেলাশাসক দপ্তরে বৈঠক করার পরে পরিদর্শনে গিয়ে সেটাই দেখেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন অগ্নিমিত্র পাল। এর ওই শপিং মল এবং হোটেলগুলিকে ‘সিল’ করার নির্দেশ দিয়েছেন তিনি। শুধু ওই হোটেলগুলিকে বন্ধ করার নির্দেশই নয়, একই সঙ্গে অন্যদেরকেও সতর্ক করেছেন পুরমন্ত্রী। আগামো দিনেও রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই রকম কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।