টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সবং ব্লকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সবংয়ের পাঁচটি পঞ্চায়েত। বাড়ি ভেঙেছে, নষ্ট হয়েছে ধান, পান, আনাজ ও মাদুরকাঠি। জলে ভেসে মৃত্যুও হয় দু’জনের। বহু মানুষকে নিরাপদ আশ্রয়েও সরিয়ে আনতে হয়। যা শুনে সবংয়ে ছুটে যান খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবাইকে পর্যাপ্ত ত্রাণ দেওয়া, মৃতদের ক্ষতিপূরণ, শস্যবিমার মতো একাধিক বিষয়ে […]