বহুজন এনসিপিআই! বিতর্কের জেরে পোস্ট বদল কাকলি-পুত্রের
যদিও এই বিষয় নিয়ে বৈদ্যনাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা আলাদা নয়। বরং বলা ভালো, দলের একটি উইং বা শাখা অথবা ট্রাস্ট। এই শাখা আদিবাসী, মুসলিম, তফসিলি উপজাতি, দলিতদের জন্য কাজ করবে। তাদের কম্পিউটার প্রশিক্ষণ থেকে শুরু করে সমাজসেবামূলক কাজ করা হবে।’
কাকলি আবার ব্যাখ্যা দেন, ‘আমাদের সোশ্যাল মিডিয়া সেল থেকেই এটা পোস্ট করা হয়েছে। নতুন দলে আমরা ২০ জন সাংসদ গত অধিবেশনেও কাজ করেছি এবং আগামী দিনেও কাজ করব। এনসিপিআই সবাইকে নিয়ে চলবে। বিশেষ করে, সমাজের পিছিয়ে পড়া শ্রেণি, দলিত সম্প্রদায়, মহিলা ও অর্থনৈতিক ভাবে দুর্বল মানুষদের নিয়ে আমরা এগোবো।’