এই সময়, হলদিয়া: হুগলি নদীর ধারে পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটি এলাকার মতিরামপুরে জাহাজ তৈরি এবং মেরামতির নতুন কারখানার পথচলা শুরু হলো। হলদিয়ার বিধায়ক প্রদীপকুমার বিজলী সোমবার প্রকল্পের শিলান্যাস করেন। ‘সি মেলোডি শিপ ইয়ার্ড’ নামে একটি বেসরকারি সংস্থা ২০০ কোটি টাকা বিনিয়োগে এই প্রকল্প গড়ে তুলতে চলেছে। ফলে প্রকল্প ঘিরে কর্মসংস্থানের নতুন ঠিকানা হতে চলেছে কুকড়াহাটি। বিধায়ক […]