Jason Gillespie: আকিব জাভেদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, পিসিবির বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন অজি কোচ! | Former Australian Cricketer Jason Gillespie Slams PCB For Supporting Aquib Javed - 24 Ghanta Bangla News
Home

Jason Gillespie: আকিব জাভেদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, পিসিবির বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন অজি কোচ! | Former Australian Cricketer Jason Gillespie Slams PCB For Supporting Aquib Javed

Spread the love

করাচি : একের পর এক বিতর্কে জেরবার পাকিস্তান ক্রিকেট দল। তবে এর মধ্যেই অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা পেসার ও পাক টেস্ট দলের প্রাক্তন কোচ জেসন গিলেসপি পিসিবির কাজকর্ম নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগের তীর আকিব জাভেদের দিকে। তাঁর মতে, আকিব জাভেদ যেদিন থেকে প্রধান নির্বাচক হয়েছিলেন, তবে থেকেই একপ্রকার অন্ধকারে ডুবে যায় পাকিস্তান দল। তাঁর মনে হচ্ছিল, দলের সব সিদ্ধান্তই নিচ্ছেন আকিব, যার ফলে ক্ষতি হচ্ছে পাকিস্তানের।

গিলেসপি বলেন, শুরুতে তিনি টেস্ট দলের প্রত্যেক কাজে থাকছিলেন, নিজেকে মানিয়ে নিচ্ছিলেন কিন্তু ধীরে ধীরে তাঁর দায়িত্ব কমিয়ে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যে কোনও বিষয়েই তাঁর আর কার্যকর ভূমিকা ছিল না। তিনি ছিলেন নামমাত্র কোচ। এই ঘটনায় তিনি খুব ব্যথিত হয়েছিলেন ও আদৌ ক্রিকেটের সঙ্গে আর যুক্ত থাকতে চান কিনা, সেই বিষয়েও ভাবতে বাধ্য হন। তিনি আরও দাবি করেছেন, যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে তাঁর হাজার হাজার ডলার এখনও পাওনা রয়েছে। তাঁর মাহিনাও সময়ে দেওয়া হয়নি। গিলেসপি জানিয়েছেন, তিনি কখনওই কোনও নীতির সঙ্গে আপস করতে চাননি। গিলেসপির অভিযোগ অনুযায়ী, আকিব জাভেদ পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ও বোর্ডের সমর্থন পেতেন। একারণেই তিনি পাকিস্তানের বর্তমানের পরিস্থিতিকে হৃদয়বিদারক বলে জানিয়েছেন। তাঁর কথায়, “আকিব জাভেদই সমস্যার মূল কারণ এবং তিনি যতদিন থাকবেন, পাক ক্রিকেট তত পিছিয়ে যাবে।”

২০২৪ সালের এপ্রিল থেকে ডিসেম্বর অবধি পাক দলের কোচ ছিলেন গিলেসপি।  শেষ অবধি তিনি বলেন, একজন যোগ্য কোচকে পর্যাপ্ত সময় ও স্বাধীনতা দিতে হবে। যাবতীয় সমস্যা মেটাতে গেলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। কোচকে নিজের মতো কাজ করতে দেওয়া প্রয়োজন। এগুলি করলেই আস্তে আস্তে উন্নতি হবে পাক ক্রিকেটের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *