Home Archives - Page 1222 of 11665 - 24 Ghanta Bangla News
Home

‘মেয়ের মতোই ভালোবাসি’, মধুচন্দ্রিমায় গিয়ে বার্বিকিউয়ে অগ্নিদগ্ধ তরুণী, জখম স্বামীও, শোকাহত পরিবার

কাঁদতে কাঁদতে নিকিতার কাকিমা শাশুড়ি ঝুমুর দাস বলেন, ‘দু’মাসেই নিকিতা আমাদের খুব কাছের হয়ে গিয়েছিল। ওকে বৌমা নয়, মেয়ের মতোই ভালোবাসি। ঘুরতে যাওয়ার দিন আমায় প্রণাম করেছিল। আজ ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছুতেই ঘটনাটা মেনে নিতে পারছি না।’ শুধু পরিবার নয়, এমন ঘটনা মেনে নিতে পারছেন না পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত মানুষরাও। কালিম্পং হোমস্টে […]

Home

পাকিস্তানে আত্মঘাতী জঙ্গিহানা, নিহত ২৭, আহত অন্তত ৭৫

এই সময়: ফের জঙ্গি-হামলায় মৃত্যুমিছিল পাকিস্তানে! শুক্রবার ‘জুম্মার নমাজ’ চলাকালীনই ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া। কোহাটের পুরোনো পুলিশ লাইন্সের কাছে একটি মসজিদের ওই বিস্ফোরণে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত ৭৫-এরও বেশি। নিহতদের মধ্যে অন্তত ১৫ জন পুলিশকর্মী বলে প্রশাসন সূত্রের খবর। বিস্ফোরণের পরেই পুলিশ চত্বরে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের […]

Home

এক মাসের মধ্যে সব স্টেশনে পরিশুদ্ধ জল? নির্দেশ রেল মন্ত্রককে

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি দেশের সব রেলস্টেশনে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই কেন? এই প্রশ্নে পাবলিক অ্যাকাউন্টস কমিটি(পিএসি)-এর কড়া সমালোচনার মুখে পড়েছে রেল মন্ত্রক৷ কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালের নেতৃত্বাধীন পিএসি সাফ জানিয়েছে, কোনও অজুহাত তারা শুনতে নারাজ৷ আগামী এক মাসের মধ্যে দেশের সব রেলস্টেশনে পরিশুদ্ধ পানীয় জলের সরবরাহ সুনিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে রেল মন্ত্রককে, […]

Home

ভারতীয় পণ্যের উপর ১০০% শুল্ক আরোপের পথ প্রশস্ত করেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর ট্রাম্পের

রাশিয়ার তেল-গ্যাস কেনা বন্ধ না করলে এ বার ‘বন্ধু’ ভারতের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক চাপাতে পারে আমেরিকা বলে জানানো হয়েছিল। শুক্রবার রাতে, ‘লিন্ডসে ও.গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া এবং ইরান অ্যাক্ট অফ ২০২৬’ (Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026) বিলে সই করে সেই রাস্তা খোলা রাখলেন ট্রাম্প।

Home

‘উৎকর্ষ কেন্দ্র’ গড়তে যাদবপুরকে ২৫০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের

বিকাশ ভবনের এক আধিকারিকের কথায়, ‘ইন–প্রিন্সিপাল অ্যাপ্রুভালের অর্থ হলো, কোনও প্রজেক্ট অথবা চুক্তির ক্ষেত্রে চূড়ান্ত কাগজপত্র জমার আগে যখন কর্তৃপক্ষ প্রাথমিক সম্মতি দেন। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য কিছু নিয়ম ও শর্ত পূরণ করতে হয় প্রতিষ্ঠানকে। বিজেপি সরকার ক্ষমতায় এসেই প্রথম বাজেটে যাদবপুরকে শুধু বরাদ্দ অর্থ দেওয়ার প্রস্তাব দিয়ে ক্ষান্ত থাকছে না, চার মাসেই আর্থিক সহায়তা […]

Home

বছর ঘুরলেও জ়ুবিনের মূর্তি পড়ে গড়িয়ার কারখানাতে!

চাঁদকুমার বড়াল, কোচবিহার ১৯ সেপ্টেম্বর দিনটি শুধু অসমবাসী নয়, গোটা দেশের সঙ্গীতপ্রেমী মানুষের কাছে একটি বেদনার দিন। এক বছর আগে এই দিনেই মৃত্যু হয়েছিল সঙ্গীত শিল্পী জ়ুবিন গর্গের। আজ, শনিবার শিল্পীর প্রথম মৃত্যুবার্ষিকী। জ়ুবিনের অকাল প্রয়াণের পরে কোচবিহার পুরসভা তাঁর একটি মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছিল। সেই মূর্তি প্রায় ১০ মাস ধরে তৈরি হয়ে পড়ে রয়েছে […]

Home

কলকাতা পুরসভায় ২০৯–এর মধ্যে ৬৬টি ওয়ার্ড মহিলা সংরক্ষিত

খসড়া রিপোর্টে সাধারণ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষণিত ওয়ার্ড তালিকায় রয়েছে ১, ৪, ৮, ১১, ১৪,১৭,২০, ২৩ , ২৬, ৩০, ৩৪, ৩৭, ৪০, ৪৩, ৪৬, ৪৯, ৫৩, ৫৬, ৫৯, ৬২, ৬৫, ৬৮, ৭১, ৭৪, ৭৮, ৮১, ৮৪, ৮৭, ৯০, ৯৩, ৯৬, ৯৯, ১০২, ১০৫, ১০৮, ১১১, ১১৪, ১১৭, ১২০, ১২৩, ১২৭, ১৩০, ১৩৩, ১৩৬, ১৩৯, ১৪২, […]

Home

গ্রান্ট ইন এড: বকেয়া ডিএ–র জন্য কোর্টে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি

এই সময়: সরকারি সাহায্যপ্রাপ্ত বা ‘গ্রান্ট ইন এড’ কর্মচারীদের বকেয়া ডিএ আদায়ে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতিও এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো। সংগঠনের দাবি, বকেয়া ডিএ (২০০৮-২০১৯) আদায়ে বারবার ‘গ্রান্ট ইন এড’–এর বিভিন্ন স্তরে কর্মরত শিক্ষক–শিক্ষাকর্মী এবং কর্মচারীরা বঞ্চনার শিকার হচ্ছেন। তাই এই মামলা দায়ের করা হয়েছে। ২০০৯–এ রাজ্য সরকার গঠিত পে কমিশন অল ইন্ডিয়া […]

Home

এক সময়ের সহযোদ্ধা, সেই বেলার দেওয়া তথ্যেই পুলিশের হাতে ধৃত আকাশ

এ দিন আদালতে সরকারি কৌঁসুলি বলেন, ‘আকাশ নিষিদ্ধ মাওবাদী সংগঠনের সক্রিয় সদস্য। একাধিক ছদ্মনাম নিয়ে গা ঢাকা দিতেন তিনি। সম্প্রতি, গ্রেপ্তার হওয়া মাওবাদী নেত্রী বেলার কাছ থেকে জিজ্ঞাসাবাদে তাঁর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।’ চলতি বছরে মে মাসে বেলাকে গ্রেপ্তার করেছিল এসটিএফ। পুলিশ জানায়, আকাশের বিরুদ্ধে ইউএপিএ-সহ একাধিক ধারায় মামলা রয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে […]

Home

নাবালিকাকে অপহরণ–নিগ্রহ, পাচারে যাবজ্জীবন ৪ জনের

এই সময়: নাবালিকাকে অপহরণ করে পাচার ও যৌন অত্যাচারের অভিযোগে বৃহস্পতিবারই পাঁচ জনকে দোষী সাব্যস্ত করেছিল আলিপুর আদালত। শুক্রবার তাদের মধ্যে চার জনের যাবজ্জীবন সাজা ঘোষণা হলো। আর এক জনকে দশ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক রিম্পা দাস। দীর্ঘ সাত বছর বিচার প্রক্রিয়া চলার পরে মির্জা মোল্লা ওরফে গাজি, শাকের আলি লস্কর ওরফে রাজু, আঞ্জুরা […]