ভারতীয় পণ্যের উপর ১০০% শুল্ক আরোপের পথ প্রশস্ত করেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর ট্রাম্পের
রাশিয়ার তেল-গ্যাস কেনা বন্ধ না করলে এ বার ‘বন্ধু’ ভারতের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক চাপাতে পারে আমেরিকা বলে জানানো হয়েছিল। শুক্রবার রাতে, ‘লিন্ডসে ও.গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া এবং ইরান অ্যাক্ট অফ ২০২৬’ (Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026) বিলে সই করে সেই রাস্তা খোলা রাখলেন ট্রাম্প।