বছর ঘুরলেও জ়ুবিনের মূর্তি পড়ে গড়িয়ার কারখানাতে! - 24 Ghanta Bangla News
Home

বছর ঘুরলেও জ়ুবিনের মূর্তি পড়ে গড়িয়ার কারখানাতে!

Spread the love

চাঁদকুমার বড়াল, কোচবিহার

১৯ সেপ্টেম্বর দিনটি শুধু অসমবাসী নয়, গোটা দেশের সঙ্গীতপ্রেমী মানুষের কাছে একটি বেদনার দিন। এক বছর আগে এই দিনেই মৃত্যু হয়েছিল সঙ্গীত শিল্পী জ়ুবিন গর্গের। আজ, শনিবার শিল্পীর প্রথম মৃত্যুবার্ষিকী। জ়ুবিনের অকাল প্রয়াণের পরে কোচবিহার পুরসভা তাঁর একটি মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছিল। সেই মূর্তি প্রায় ১০ মাস ধরে তৈরি হয়ে পড়ে রয়েছে কলকাতায়। সেই মূর্তি বসানোর আর গরজ নেই কারও!বাংলা, হিন্দি বা অসমীয়া, সব ভাষার গানেই শ্রোতাদের মন জয় করেছিলেন জ়ুবিন। সিঙ্গাপুরে দুর্ঘটনায় তাঁর আচমকা মৃত্যুতে মন ভেঙে যায় অগুণিত ভক্তদের। শিল্পীর মৃত্যুর পরে কোচবিহার শহরের রাস্তায় তাঁর মূর্তি বসানোর সিদ্ধান্ত নেয় তৎকালীন তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভা। কলকাতার এক শিল্পীকে মূর্তি তৈরির বরাত দেওয়া হয়। এমনকী, ২০২৫–এর রাসমেলা জ়ুবিনময় করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সেই সময়ে পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের জ়ুবিনকে নিয়ে এত ‘বাড়াবাড়ি’তে দলীয় কাউন্সিলারদের তরফ থেকেই আপত্তি ওঠে। শহরে তাঁর মূর্তি বসানো নিয়েও বিতর্ক তৈরি হয়। তখন শহরের কোনও রাজপথে নয়, পার্কে মূর্তি বসানোর সিদ্ধান্ত নেয় পুরসভা। কিন্তু তা নিয়েও প্রশ্ন ওঠে। বিকল্প স্থান হিসেবে অনেকে প্রস্তাব দেন, কোচবিহারের মধুপুরে অসমিয়াদের তীর্থস্থান মধুপুর ধামছত্রে মূর্তি বসানো হোক। কিন্তু আজ পর্যন্ত সেই মূর্তি আর বসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *