নাবালিকাকে অপহরণ–নিগ্রহ, পাচারে যাবজ্জীবন ৪ জনের - 24 Ghanta Bangla News
Home

নাবালিকাকে অপহরণ–নিগ্রহ, পাচারে যাবজ্জীবন ৪ জনের

Spread the love

এই সময়: নাবালিকাকে অপহরণ করে পাচার ও যৌন অত্যাচারের অভিযোগে বৃহস্পতিবারই পাঁচ জনকে দোষী সাব্যস্ত করেছিল আলিপুর আদালত। শুক্রবার তাদের মধ্যে চার জনের যাবজ্জীবন সাজা ঘোষণা হলো। আর এক জনকে দশ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক রিম্পা দাস। দীর্ঘ সাত বছর বিচার প্রক্রিয়া চলার পরে মির্জা মোল্লা ওরফে গাজি, শাকের আলি লস্কর ওরফে রাজু, আঞ্জুরা বেগম ওরফে মঞ্জু এবং সোমনাথ দাসকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। আর মাবুদা ওরফে মফুজা সরদারের দশ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ হয়েছে। প্রত্যেককেই ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার ওই টাকা পাবেন অপহৃত নাবালিকা (এখন তরুণী)। এই ঘটনায় তদন্তের দায়িত্বে ছিল সিআইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *