বাতিল কয়েক হাজার শিক্ষকের অস্থায়ী বদলি, প্রাথমিকে নির্দেশিকা - 24 Ghanta Bangla News
Home

বাতিল কয়েক হাজার শিক্ষকের অস্থায়ী বদলি, প্রাথমিকে নির্দেশিকা

Spread the love

কিন্তু কেন এই সিদ্ধান্ত?

স্কুলশিক্ষা দপ্তরের এক আধিকারিক বৃহস্পতিবার জানান, আগের জমানায় ৪৯ হাজার প্রাথমিক স্কুলের বহু শিক্ষক–শিক্ষিকাই প্রভাব খাটিয়ে বাড়ির কাছাকাছি বদলি নিয়েছিলেন। কিন্তু পরিবর্তনের পরে নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রাথমিক স্তরে শিক্ষার অধিকার আইন মেনে পড়ুয়া অনুপাতে শিক্ষক–শিক্ষিকাদের ভারসাম্য বজায় রাখা হবে। তাই এই সিদ্ধান্ত। তবে মাধ্যমিকের মতোই প্রাথমিকেও ‘সারপ্লাস’ বা উদ্বৃত্ত শিক্ষক–শিক্ষিকাদের অন্য স্কুলে বদলি নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে মামলা হয়েছে। সে জন্যেই এই নির্দেশিকা কি না, সে নিয়ে সংশয় দূর করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সংগঠন এবিআরএমএসএ–র (স্কুলশিক্ষা) সাধারণ সম্পাদক বাপি প্রামাণিকের দাবি, ‘যে সব প্রাথমিক স্কুলে এক জনও পড়ুয়া নেই, এমন স্কুলের উদ্বৃত্ত শিক্ষক–শিক্ষিকাদেরই অন্যত্র বদলি কার্যকর হয়েছে। বাকি ক্ষেত্রে সারপ্লাস বা উদ্বৃত্ত শিক্ষক–শিক্ষিকার তালিকা তৈরি হয়েছে মাত্র। কোথাও কাউন্সেলিংয়ের মাধ্যমে স্কুল বাছাইয়ের কাজ চলছে। বদলি এখনও কার্যকর হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *