Home Archives - Page 1157 of 11660 - 24 Ghanta Bangla News
Home

School Teachers: ছুটি না নিয়ে দিনের পর দিন স্কুল কামাই? শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ শিক্ষা দফতরের | West Bengal School Education Department Issues Strict Order on Unauthorized Absence of Primary Teachers

কলকাতা: ছুটি না নিয়ে স্কুল কামাই করা যাবে না। ডিএ (DA) ও টেট(TET)-সহ বিভিন্ন আন্দোলনের কারণে শিক্ষকদের একাংশ স্কুলে অনুপস্থিত থাকছেন বলে অভিযোগ। এবার এই বিষয়ে কড়া অবস্থান নিল শিক্ষা দফতর(West Bengal School Education)। বিশেষ করে প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রে এই বিষয়ে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া স্কুলে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা […]

Home

‘আলবিদা ক্যানিং’ পোস্ট করে ভবানী ভবনে, সিআইডিতে হাজিরার পরেই অসুস্থ বিধায়ক

এই সময়: ভবানী ভবনে হাজিরার কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টে তিনি লিখেছিলেন, ‘আলবিদা ক্যানিং, ফিরে দেখা হবে, কথা হবে।’ সোমবার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের এই পোস্ট ঘিরে শুরু হয়েছিল জল্পনা। তার পরে নির্ধারিত সময়ের কিছুটা আগেই অবশ্য ভবানী ভবনে পৌঁছন তিনি। হাজিরার পরে হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে […]

Home

মৎস্যজীবীদের নথি রেকর্ড সংখ্যায় নথিভুক্তি পোর্টালে, ইলিশ নিয়েও পৃথক রূপরেখার সিদ্ধান্ত

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, বঙ্গোপসাগর ও সুন্দরবনের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল, নোনা জলের মাছ চাষ, কালিম্পং ও দার্জিলিংয়ের মতো পাহাড়ি এলাকার ঠান্ডা জলের মাছ চাষ — সব ক্ষেত্রকেই গুরুত্ব দেওয়া হয়েছে। ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’-র আওতায় বিপুল সংখ্যক মৎস্যজীবীকে নথিভুক্ত করা এবং বকেয়া পরিকাঠামোগত প্রকল্পগুলি দ্রুত শেষ করার সিদ্ধান্ত হয়েছে। বিগত সরকারের উদাসীনতার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী […]

Home

জয়ন্তীতে রাত্রিবাসে বাধা দেবে না বন দপ্তর, বদল এন্ট্রি পাসেও

আপাতত স্থির রয়েছে, যেহেতু ২০২২–এর পরিবেশ আদালতের রায়ের উপরে কলকাতা হাইকোর্ট আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে, তাই জয়ন্তী তথা বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভিতরের রেভিনিউ ভিলেজগুলিতে থাকা হোমস্টে–তে কোনও পর্যটক রাত্রিবাস করলে, বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ তাতে বাধা দেবে না। রাজাভাতখাওয়া চেকপোস্ট থেকেও কোনও বাধা দেওয়া হবে না।’ পরে উত্তরবঙ্গের এক বনকর্তা বলেন, ‘আদালতের […]

Home

‘বিপুল সম্ভাবনা রয়েছে’, মামদানিকে প্রশংসায় ভরিয়ে দিলেন ট্রাম্প, তৃতীয় বৈঠকে কী নিয়ে আলোচনা হলো?

নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আগে কুইন্সের সানিসাইড ইয়ার্ড এলাকায় ১২ হাজার বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি। যাতে নাম মাত্র দামে মাথা গোঁজার ঠাঁই পান নিম্নবিত্তরা। এদিনের বৈঠকের পরে ট্রাম্প বলেন, ‘ওই এলাকাটা নিয়ে গত ৫০ বছর ধরে আলোচনা চলছে। এ বার হয়তো শেষ পর্যন্ত কাজটা হবে।’ নিউ ইয়র্কের অভিবাসীদের নিরাপত্তা নিয়েও ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে […]

Home

পুজোয় কেনাকাটার জন্য টাকা দিতে এসে মিলল বোনের দেহ, পলাতক স্বামী

বোনের ছেলে কোথায় ছিল, সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভাগ্নে জানিয়েছে, বাবাকে সে বলেছিল, মাকে মেরো না। ভগ্নিপতি ওকে ধমক দিয়ে প্রাইভেট টিউটরের কাছে পড়তে চলে যেতে বলে। সে ভয়ে চলে যায়।’ অসীম এ দিন আরও অভিযোগ করেন, ‘বিয়ের পর থেকেই বিপ্লব বোনের উপরে অত্যাচার করত। ওর শ্বশুর, শাশুড়ি আর দেওর ইন্ধন দিত। অথচ ভগ্নিপতি […]

Home

ভুতনিতে 'দুয়ারে ডাক্তার', দেখে হতভম্ব বানভাসিরা

এই সময়, মালদা: এমনি সময়ে বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যতই পরিচিতি থাকুক না কেন, দেখা মেলে না চিকিৎসকদের। কিন্তু এর উল্টো ছবির দেখা মিলছে ভুতনিতে। সেখানে মিলছে ‘দুয়ারে ডাক্তার’ পরিষেবা। বানভাসিদের ঘরে ঘরে, আশ্রয় শিবিরে গিয়ে স্বাস্থ্য নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। চিকিৎসকদের এ ভাবে ঘরের দুয়ারে দেখে হতভম্ব হয়ে গিয়েছেন বানভাসিরা। ফি বছরই […]

Home

ট্রাইব্যুনালের শুনানি শেষ করতে লাগবে ১২ বছর? সুপ্রিমে মন্তব্য ইসির

সূত্রের খবর, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে কমিশন হলফনামা দিয়ে এই তথ্য জানিয়েছে। এর অর্থ, ট্রাইব্যুনালের শুনানি শেষ হতে হতে অন্তত আরও দু’টি করে লোকসভা ও বিধানসভা ভোট পেরিয়ে যাবে। তাই ট্রাইব্যুনালের শুনানি দ্রুততর করতে ট্রাইব্যুনালের সংখ্যা বর্তমানে ১৯টি থেকে বাড়িয়ে ৪২টি করার আবেদন জানানো হয়েছে ইসির হলফনামায়। ট্রাইব্যুনালের আধিকারিকরা যাতে তাঁদের […]

Home

শিশুমৃত্যুর অভিযোগ তুলে নিতে মাকে হুমকি-ফোন!

এই সময়, বর্ধমান: তাঁর রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এফআইআর হয়েছে বিধাননগর থানায়। তারপর থেকেই খোঁজ নেই ভুয়ো চিকিৎসক সায়দুল হকের। ভুল চিকিৎসায় মৃত চার বছরের শিশু অরণ্য দে-র মাকে এ বার অভিযোগ তুলে নিতে ফোনে হুমকিও দেওয়া হলো। সোশ্যাল মিডিয়ায় তাঁর আপত্তিকর ছবি ছড়ানো হয়েছে বলেও দাবি করা হয়েছে ফোন কলে। সোমবার পূর্ব […]

Home

ভোটের প্রচারে কবে যাবেন মমতা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব?

এই সময়: রেজিনগর উপনির্বাচনের জন্য মমতা তৃণমূল ২০ জনের স্টার ক্যাম্পেনারের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় মমতা ছাড়াও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, সামিরুল ইসলাম থেকে প্রিয়াঙ্কা অধিকারী, উপাসনা চৌধুরীর মতো নতুন মুখ। তবে সোমবার ওই তালিকা প্রকাশিত হলেও দলনেত্রী নিজে রেজিনগরে ভোটের প্রচারে যাবেন কি না, […]