জয়ন্তীতে রাত্রিবাসে বাধা দেবে না বন দপ্তর, বদল এন্ট্রি পাসেও
আপাতত স্থির রয়েছে, যেহেতু ২০২২–এর পরিবেশ আদালতের রায়ের উপরে কলকাতা হাইকোর্ট আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে, তাই জয়ন্তী তথা বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভিতরের রেভিনিউ ভিলেজগুলিতে থাকা হোমস্টে–তে কোনও পর্যটক রাত্রিবাস করলে, বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ তাতে বাধা দেবে না। রাজাভাতখাওয়া চেকপোস্ট থেকেও কোনও বাধা দেওয়া হবে না।’ পরে উত্তরবঙ্গের এক বনকর্তা বলেন, ‘আদালতের বিচারাধীন বিষয় নিয়ে আমরা মন্তব্য করছি না।’ বন দপ্তর কি জয়ন্তীর হোমস্টে–তে রাত্রিবাসের অনুমতি দেবে? ওই বনকর্তার জবাব, ‘আমরা হ্যাঁ বলব না, আবার না–ও বলছি না।’ অর্থাৎ গত তিন মাস বন্ধ থাকার পরে জয়ন্তীতে পর্যটকদের রাত্রিবাসের সুযোগ অন্তত আগামী তিন মাসের জন্য থাকছে। তবে ব্যক্তিগত গাড়িই জয়ন্তীতে বিকেলের পরে ঢুকতে পারবে। সাফারির জিপে আসা পর্যটকদের বিকেল ৫টার মধ্যে জয়ন্তী ছেড়ে ফিরতে হবে রাজাভাতখাওয়ায়।