ভোটের প্রচারে কবে যাবেন মমতা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? - 24 Ghanta Bangla News
Home

ভোটের প্রচারে কবে যাবেন মমতা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব?

Spread the love

এই সময়: রেজিনগর উপনির্বাচনের জন্য মমতা তৃণমূল ২০ জনের স্টার ক্যাম্পেনারের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় মমতা ছাড়াও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, সামিরুল ইসলাম থেকে প্রিয়াঙ্কা অধিকারী, উপাসনা চৌধুরীর মতো নতুন মুখ। তবে সোমবার ওই তালিকা প্রকাশিত হলেও দলনেত্রী নিজে রেজিনগরে ভোটের প্রচারে যাবেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়। গত সপ্তাহে কালীঘাটের বাড়িতে এই প্রশ্ন করা হলে মমতা নির্দিষ্ট কোনও উত্তর দেননি। চিকিৎসার কারণে বিদেশে রয়েছেন অভিষেক। তিনি কবে ফিরবেন, সেটা স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *