পুরভোটে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে দিল বামেরা - 24 Ghanta Bangla News
Home

পুরভোটে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে দিল বামেরা

Spread the love

যদিও এই কমিটির সদস্য এক পোড়খাওয়া নেতার কথায়, ‘প্রার্থী বাছাই প্রক্রিয়া আরও পরে শুরু হবে। আমরা চাইলে দু–দিনের মধ্যে তালিকা চূড়ান্ত করতে পারি।’ সিপিএমের কলকাতা নেতৃত্ব আগেই ঠিক করে রেখেছিল, মহিলা ও তফসিলি সংরক্ষিত ওয়ার্ড চিহ্নিত হলেই প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করা হবে। ডিলিমিটেশনের পরে নতুন ২০৯টি ওয়ার্ডের মধ্যে ৭০ টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে, তফসিলি জাতির জন্য সংরক্ষিত হয়েছে ১২ টি ওয়ার্ড। এই সংরক্ষণ বিন্যাস নিয়ে বামেরা আপত্তি তুললেও সমান্তরাল ভাবে প্রমোদ দাশগুপ্ত ভবনের নেতারা প্রার্থী বাছাই শুরু করে দিয়েছেন। সিপিএমের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর এক সদস্যর কথায়, ‘জেলা সম্পাদকমণ্ডলীর সব সদস্যর মধ্যে ২০৯টি ওয়ার্ডের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। কোনও কোনও সদস্যের হাতে ২০ এর বেশি ওয়ার্ডের দায়িত্ব রয়েছে। এই নেতারা সংশ্লিষ্ট এরিয়ার কমিটির সঙ্গে আলোচনা করে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *