‘যারা পাথর ছুড়বে তাদের বুকের ওপর দিয়ে রামনবমীর মিছিল করব, আই অ্যাম এ ম্যাড হিন্দু’ - 24 Ghanta Bangla News
Home

‘যারা পাথর ছুড়বে তাদের বুকের ওপর দিয়ে রামনবমীর মিছিল করব, আই অ্যাম এ ম্যাড হিন্দু’

Spread the love

আদালতের অনুমতিতে হাওড়ায় অনুষ্ঠিত অঞ্জনিপুত্র সেনার রামনবমীর মিছিলে অংশগ্রহণ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। নৃসিংহ মন্দির থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই মিছিল ঘিরে উন্মাদনা ছিল চরমে। মিছিল শেষে হুঙ্কার ছেড়ে সুকান্তবাবু বলেন, যারা রামনবমীর মিছিলে বাধা দেবে তাদের বুকের ওপর দিয়ে হেঁটে প্রতিবার মিছিল করব।

হিংসা ছড়ানোর আশঙ্কায় হাওড়ায় এবার অঞ্জনিপুত্র সেনার রামনবমীর মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। অবশেষে অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল সংস্থাটি। আদালত জানিয়েছে, ৫০০ জন মিছিল করতে পারবে। মিছিলে ধাতুর তৈরি কোনও অস্ত্র নিয়ে হাঁটা যাবে না। রবিবার মিছিল ঘিরে চরম উন্মাদনা দেখা যায় রামভক্তদের মধ্যে। মিছিলে নেতৃত্ব দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। জয় শ্রী রাম গর্জনে ভরে ওঠে চারিদিক।

মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্তবাবু বলেন, গতবার রামনবমীর মিছিলে এখানে হামলা হয়েছিল। তার পর হাওড়ার হিন্দু সমাজ কোমর বেঁধে ছিল যে তারা এবার শক্তি দিয়ে রামনবমীর মিছিল করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ মিছিল করতে দেওয়া হবে না, কাজিপাড়ার মধ্যে দিয়ে রামনবমীর মিছিল না করতে দেওয়ার চেষ্টা করেছিল। আদালতের নির্দেশে এখানে মিছিল হয়েছে। আর গতবার যারা পাথর মেরেছিল এবার তাদের বুকের ওপর দিয়ে হেঁটে আমরা রামনবমী করেছি। প্রতিবার আমরা তাদের বুকের ওপর রামনবমী করব। যারা বাধা দেবে তাদের উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা হিন্দুরা জানে।

তৃণমূলের রামনবমীর মিছিল নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্তবাবু বলেন, ‘আমরা তো দীর্ঘদিন ধরে রামনবমী পালন করি। তৃণমূল কেন রামনবমী পালন করছে তারাই বলতে পারবে। ওরা হয়তো হিন্দু ভোট চুরি করতে যাচ্ছে। আমরা তো প্রথম থেকেই হিন্দু। আই অ্যাম ম্যাড, ম্যাড, ম্যাড হিন্দু।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *