ফের অ্যাকশন মোডে ED, গেমিং অ্যাপে কয়েকশো কোটির প্রতারণার মামলায় তল্লাশি শহরে – Bengali News | ED Raid in Kalikapur in Connection of Online Gaming App Fraud, People duped of Hundreds of Crore rs
চলছে ইডির তল্লাশি।Image Credit source: TV9 বাংলা
কলকাতা: ফের একবার অ্য়াকশন মোডে ইডি। সাতসকালেই তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার অনলাইন গেমিং অ্য়াপে কয়েকশো কোটি টাকার প্রতারণা মামলায় তল্লাশিতে নামল ইডি। মঙ্গলবার সকালেই কলকাতার কালিকাপুরে একটি বহুতলে হানা দেয় ইডি আধিকারিকরা।
জানা গিয়েছে, কালিকাপুর রোডের একটি পাঁচতলা আবাসনের দ্বিতীয় তলায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। সূত্রের খবর, অনলাইন একটি গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা হয়েছে কয়েকশো কোটি টাকার। কাশীপুর থানায় এই প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। এর ভিত্তিতেই আজ সকালে তল্লাশি অভিযানে নামে ইডি।
বিস্তারিত আসছে….