ট্রাইব্যুনালের শুনানি শেষ করতে লাগবে ১২ বছর? সুপ্রিমে মন্তব্য ইসির
সূত্রের খবর, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে কমিশন হলফনামা দিয়ে এই তথ্য জানিয়েছে। এর অর্থ, ট্রাইব্যুনালের শুনানি শেষ হতে হতে অন্তত আরও দু’টি করে লোকসভা ও বিধানসভা ভোট পেরিয়ে যাবে। তাই ট্রাইব্যুনালের শুনানি দ্রুততর করতে ট্রাইব্যুনালের সংখ্যা বর্তমানে ১৯টি থেকে বাড়িয়ে ৪২টি করার আবেদন জানানো হয়েছে ইসির হলফনামায়। ট্রাইব্যুনালের আধিকারিকরা যাতে তাঁদের বাসভবন বা যে কোনও জায়গা থেকে অনলাইন শুনানি করতে পারেন, সেই অনুমতি দেওয়ার জন্যও আবেদন করা হয়েছে কমিশনের তরফে। এক্ষেত্রে যে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, তার আপডেশনের কথাও বলা হয়েছে।