Home Archives - Page 1107 of 11651 - 24 Ghanta Bangla News
Home

বিষের শিশিতে খুনের গল্প, সিগারেটের প্যাকেটে পুরোনো কলকাতার কথা, বিশেষ প্রদর্শনীর আয়োজন শহরে

কুবলয় বন্দ্যোপাধ্যায় অন্য রকম এক প্রদর্শনী। যা মনে পড়াবে পানুগোপাল আর নিশানাথদের। এবং তারানাথ তান্ত্রিককেও। কানে কম শুনত পানুগোপাল। উত্তেজিত হলে তার কথা আটকেও যেত। কিন্তু সেই পানুগোপালই দেখে ফেলেছিল মোহনপুরের গোলাপ কলোনির মালিক, প্রাক্তন বিচারপতি নিশানাথ সেনকে খুন হতে। সাক্ষীকে বাঁচিয়ে রাখার ঝুঁকি নেয়নি খুনি। তাই, পানুগোপালের কানে দেওয়ার ওষুধেই সবার অলক্ষ্যে সে মিশিয়ে […]

Home

৪১৬ কিমি/ঘণ্টা গতির Zorelit v5, রুশ জেট ড্রোন ঠেকাতে ইউক্রেনের নতুন ইন্টারসেপ্টর

রাশিয়ার দ্রুতগতির ড্রোন মোকাবিলায় নতুন ধরনের ইন্টারসেপ্টর ড্রোন তৈরি করেছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা Vluchnyk তাদের নতুন Zorelit v5 ইন্টারসেপ্টর ড্রোনের অভ্যন্তরীণ পরীক্ষা সম্পূর্ণ করেছে। সংস্থার দাবি, ড্রোনটি সর্বোচ্চ ঘণ্টায় ৪১৬ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং বিশেষভাবে দ্রুতগতির, জেট-চালিত আক্রমণকারী ইউএভি আটকানোর জন্য তৈরি করা হয়েছে। Vluchnyk জানিয়েছে, Zorelit v5-এর পুরো পরীক্ষাচক্র শেষ হয়েছে […]

Home

শিক্ষকের চেয়ারে বসে ছাত্রদের ‘বিকশিত ভারত’-এর জ্ঞান বিজেপি নেতার, শুরু বিতর্ক

স্কুলে গিয়ে পড়ুয়াদের ‘বিকশিত ভারত’ সম্পর্কে ‘জ্ঞান’ দিয়েছেন সুব্রত গোস্বামী নামে ওই বিজেপি নেতা। অভিযোগ, ক্লাসরুমে শিক্ষকের চেয়ারে বসে ওই জ্ঞান দিয়েছেন তিনি। ক্লাসে শিক্ষককে দাঁড় করিয়ে তিনি ‘জ্ঞান’ দেন। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তবে এতে বিতর্কের কিছু নেই বলে দাবি করেছেন ওই বিজেপি নেতা।

Home

ডাবল মাস্টার্স, তবু চাকরি মেলেনি মৃৎশিল্পী চঞ্চলের

দিব্যেন্দু সিনহা, জলপাইগুড়ি মৃৎশিল্পী হিসেবে নামডাক ছিল জলপাইগুড়ির নরেন পালের। প্রতিমা গড়ে খুব কষ্ট করেই সংসার চালাতেন তিনি। নরেন চাননি, ছেলে চঞ্চল এই পথে আসুক। তাঁর স্বপ্ন ছিল, পড়াশোনা করে ছেলে সরকারি চাকরি করবে। তাই আর্থিক অনটন সত্ত্বেও সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে কোনও খামতি রাখেননি। বাবার আশাপূরণ করতে চঞ্চলও ছোট থেকে পড়াশোনায় মন দিয়েছিলেন। ফলও […]

Home

বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, গভীর নিম্নচাপের প্রভাবে বাড়ছে সতর্কতা

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে (West Bengal Weather )। বুধবার দিনভর মেঘলা আকাশ এবং… কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে (West Bengal Weather )। বুধবার দিনভর মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টির পর বৃহস্পতিবার […]

Home

সিএএ-তে আবেদনকারীদের থেকে লাখ টাকা চেয়ে হুমকি, কাঠগড়ায় ধূপগুড়ির দুই কন্টেন্ট ক্রিয়েটর

এই সময়, ধূপগুড়ি: বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে সিএএ-তে নাগরিকত্বের জন্য আবেদন করেছে একটি পরিবার। সেই পরিবারকেই এক লক্ষ টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুই কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। অভিযোগ, নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ওই পরিবারের বাড়িতে গিয়ে তাঁদের বিভিন্ন ভাবে ভয় দেখানো হয়। টাকা না দিলে দেশছাড়া করার হুঁশিয়ারিও দেওয়া হয় বলে […]

Home

দৃষ্টি নেই অমৃতার, পাশে দীপক-শর্মিলা

এ দিন কয়েকজন চিকিৎসক ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্তাদের নিয়ে কমলাদিঘি গ্রামে হাজির হন সরকার দম্পতি। গ্রামবাসীরা জানিয়েছেন, দিন দশেক আগে থেকেই অমৃতার ভেঙে যাওয়া ঘর ঠিক করার ব্যবস্থা করেন তাঁরা। তাঁদের বক্তব্য, অমৃতার যখন তিন বছর বয়স তখন তাঁর মা মারা যায়। দৃষ্টিহীন মেয়েকে ছেড়ে অন্য মহিলার সঙ্গে সংসার পাতেন তাঁর বাবা। একমাত্র পিসির কাছে […]

Home

Vivo X500 Series ২৭ অক্টোবর বিশ্ববাজারে লঞ্চ, ইউরোপীয় মডেলে কমতে পারে ব্যাটারি

চিনে লঞ্চের মাত্র কয়েক দিনের মধ্যেই আন্তর্জাতিক বাজারে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ X500 সিরিজ। ভিভো নিশ্চিত করেছে, নির্বাচিত আন্তর্জাতিক বাজারে নতুন সিরিজের লঞ্চ হবে আগামী ২৭ অক্টোবর। প্রথম পর্যায়ে ইউরোপের বাজারে এই সিরিজের ফোন আসছে। তবে চিনা সংস্করণের তুলনায় আন্তর্জাতিক মডেলগুলিতে ব্যাটারির ক্ষমতা কম হতে পারে বলে সার্টিফিকেশন ডেটাবেসের তথ্য থেকে […]

Home

মাদক বিক্রির সন্দেহে ক্যান্সার রোগীকে মারধরের অভিযোগ

জানা গিয়েছে, ক্যান্সার আক্রান্ত ওই মহিলার বয়স ষাটের কাছাকাছি। ছেলেও তিরিশের কোটায়। ছেলের কিছুটা মানসিক সমস্যা রয়েছে বলে ধারণা পুলিশের। তাঁদের বাড়ি জলপাইগুড়ির পান্ডাপাড়াতে। দু’বছর আগে মহিলার স্বামী লিভারের অসুখে মারা যান। বছরখানেক ধরে উত্তরবঙ্গ মেডিক্যালে ওই মহিলার ক্যান্সারের চিকিৎসা চলছে। শিলিগুড়িতে চিকিৎসা করতে এলে লোকজনের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে বাড়ি ফেরেন তাঁরা। কার্যত […]

Home

নিম্নচাপের জেরে আতঙ্কে উপকূলবাসী, দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা সুন্দরবনে

নিম্নচাপের প্রভাবে ভোররাত থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর এ দিন জেলার জন্য কমলা সতর্কতা জারি করে। সুন্দরবনের বিভিন্ন এলাকায় পুলিশ মাইকে সতর্কতামূলক প্রচার শুরু হয়েছে। পাথরপ্রতিমা, ফ্রেজারগঞ্জ, মৌসুনি দ্বীপ, ঘোড়ামারা দ্বীপ-সহ একাধিক এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। দুর্বল সমুদ্রবাঁধ ও নদীবাঁধগুলির উপর প্রশাসনের নজর রয়েছে। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের […]