রানিগঞ্জের তারবাংলা এলাকায় সোমবার ভোরে তুলো বোঝাই একটি ট্রাকে বিধ্বংসী আগুন লাগে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ট্রাকে চালক গাড়ি পিছনের দিকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময়ে রাস্তার ধারের বাতিস্তম্ভের বিদ্যুতের তারে ঠেকে যায় ট্রাক ও তাতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের গাড়ি। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ট্রাকটি হাওড়ার […]