তুলো বোঝাই ট্রাকে বিধ্বংসী আগুন
রানিগঞ্জের তারবাংলা এলাকায় সোমবার ভোরে তুলো বোঝাই একটি ট্রাকে বিধ্বংসী আগুন লাগে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ট্রাকে চালক গাড়ি পিছনের দিকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময়ে রাস্তার ধারের বাতিস্তম্ভের বিদ্যুতের তারে ঠেকে যায় ট্রাক ও তাতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের গাড়ি। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ট্রাকটি হাওড়ার সালকিয়া থেকে তুলো নিয়ে রানিগঞ্জে এসেছিল। সরু গলি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের জেরে আতঙ্কিত হয়ে যান এলাকার বাসিন্দারা। দমকলের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়।