বললাম, আমাকে সব কথা খুলে বলুন। তিনি উঠে দাঁড়ালেন। আমার মুখের দিকে তাকালেন। তার পর বললেন, লর্ড মার্চিসন, আপনাকে আমার কিছুই বলার নেই। আমি চেঁচিয়ে উঠলাম, ওখানে আপনি কারও সঙ্গে দেখা করতে গেছিলেন। আর এটাই আপনার রহস্য। তাঁর মুখে একটা ভয়ার্ত ভাব ফুটে উঠেছিল। মুখটা একদম সাদা হয়ে গেছিল। তিনি বললেন, আমি কারও সঙ্গেই দেখা […]