রাশিয়ার পর ইরাক! এক বছরে সর্বোচ্চ ভারতের তেল আমদানি, সেপ্টেম্বরে দৈনিক ৫২.৬ লক্ষ ব্যারেল - 24 Ghanta Bangla News
Home

রাশিয়ার পর ইরাক! এক বছরে সর্বোচ্চ ভারতের তেল আমদানি, সেপ্টেম্বরে দৈনিক ৫২.৬ লক্ষ ব্যারেল

Spread the love

সামনে এল বড় রিপোর্ট। দেশে বেড়েছে অপরিশোধিত তেলের আমদানি। ২০২৬ সালের সেপ্টেম্বরে এই তেল আমদানি বেড়ে দিনপ্রতি ৫২.৬ লক্ষ ব্যারেলে পৌঁছেছে। এক বছরের মধ্যে এই…

সামনে এল বড় রিপোর্ট। দেশে বেড়েছে অপরিশোধিত তেলের আমদানি। ২০২৬ সালের সেপ্টেম্বরে এই তেল আমদানি বেড়ে দিনপ্রতি ৫২.৬ লক্ষ ব্যারেলে পৌঁছেছে। এক বছরের মধ্যে এই পরিসংখ্যান সর্বোচ্চ। উপসাগরীয় দেশগুলি থেকে তেল সরবরাহে বৃদ্ধি ও হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজগুলির চলাচলের সংখ্যা বৃদ্ধির ফলে তেল আমদানির পরিমাণও বেড়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা।

এদিকে, জানিয়ে রাখি যে, পরিসংখ্যান অনুযায়ী গত সেপ্টেম্বরে, রাশিয়ার পর ইরাক ভারতের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী হয়ে উঠেছে। এদিকে, এই বিষয়ে ইরাকের পরেই রয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী। তেলের জোগানের দিক থেকে রাশিয়া ছাড়াও অন্যান্য উৎস সন্ধানের ফলে তেল সরবরাহ বেড়েছে। গত সেপ্টেম্বরে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৩৯ শতাংশই এসেছে সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, ওমান এবং কাতার থেকে। এর ফলে ভারতীয় শোধনাগারগুলি রাশিয়ার তেল ছাড়া অন্য উৎস থেকে ক্রয় বাড়ানোর সুযোগ পেয়েছে।

রিপোর্ট বলছে এর আগে অগাস্টের শুরুতেও ভারতের অপরিশোধিত তেল সরবরাহে বড় বৃদ্ধি দেখা যায়। মূলত পশ্চিম এশিয়া থেকে তেল সরবরাহ বেশি হওয়াতেই এই রেকর্ড লাফ দেখা যায়। সেই সময় তেল সরবরাহ প্রায় ৭৪ শতাংশ বেড়ে গিয়েছিল। পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে ভারতে তেল সরবরাহের পরিমাণ দিন প্রতি প্রায় ২১ লক্ষ ব্যারেলে পৌঁছেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *