Bollywood: কেরিয়ারের সেরা সময়ে কেন মুম্বই ছাড়লেন ইয়ামি-আদিত্য? | Why Did Yami Gautam and Aditya Dhar Leave Mumbai at the Peak of Their Careers? - 24 Ghanta Bangla News
Home

Bollywood: কেরিয়ারের সেরা সময়ে কেন মুম্বই ছাড়লেন ইয়ামি-আদিত্য? | Why Did Yami Gautam and Aditya Dhar Leave Mumbai at the Peak of Their Careers?

Spread the love

বর্তমানে বলিউডের অন্যতম সফল জুটি ইয়ামি গৌতম (Yami Gautam) এবং আদিত্য ধর (Aditya Dhar)। কেরিয়ারের একদম শীর্ষে রয়েছেন তাঁরা। সদ্য গুজরাটে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ‘আর্টিকেল ৩৭০’ ছবির জন্য দু’জনেই সম্মানিত হয়েছেন। প্রযোজক হিসেবে আদিত্য এবং সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন ইয়ামি। কেরিয়ারের এমন এক সফল সময়ে দাঁড়িয়ে, যখন সবাই মুম্বইয়ের গ্ল্যামার জগতে আরও বেশি করে জায়গা পাকা করতে চান, ঠিক তখনই একেবারে ভিন্ন পথে হাঁটলেন এই দম্পতি। মায়ানগরী মুম্বই ছেড়ে পাকাপাকিভাবে হিমাচল প্রদেশে চলে গিয়েছেন তাঁরা। কিন্তু সাফল্যের শিখরে থেকেও কেন এমন সিদ্ধান্ত নিলেন?

মুম্বইয়ের ব্যস্ত জীবন, যানজট আর চারপাশের কোলাহল থেকে অনেক দূরে একটি শান্ত জীবন চেয়েছিলেন এই দম্পতি। পাপারাৎজিদের ভিড় এবং রোজকার দৌড়ঝাঁপ থেকে দূরে থাকতেই হিমাচল প্রদেশকে পাকাপাকি ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন তাঁরা। তবে কাজের জগৎ থেকে তাঁরা মোটেই দূরে সরে যাচ্ছেন না। যখনই শুটিং, ছবির প্রমোশন বা বলিউডের কোনও কাজ থাকবে, তখন তাঁরা মুম্বই আসবেন। আর কাজ মিটে গেলেই সোজা ফিরে যাবেন পাহাড়ের কোলে।

এর আগে মুম্বইয়ের খার ওয়েস্টে একটি বিলাসবহুল ফ্ল্যাটে ভাড়া থাকতেন এই জুটি। তবে হিমাচলের সঙ্গে ইয়ামির নাড়ির টান বহু পুরনো। বিয়ের আগেই মান্ডির গোহরে প্রায় ২৫ একর জমির ওপর একটি ১০০ বছর পুরনো হেরিটেজ বাড়ি কিনেছিলেন তিনি। কাঠ ও পাথর দিয়ে তৈরি এই সুন্দর বাড়ির চারপাশে রয়েছে আপেল, পাম ও আদার বাগান। ২০২১ সালে এই বাড়িতেই খুব ছিমছামভাবে তাঁদের বিয়ে হয়। তারকাদের বিলাসবহুল জীবনযাপনের বদলে প্রকৃতির কাছাকাছি সাধারণ জীবন কাটাতেই তাঁরা বেশি পছন্দ করেন।

২০২৪ সালের মে মাসে ইয়ামি ও আদিত্যর জীবনে এসেছে তাঁদের ছেলে বেদাবিদ। সন্তান আসার পর ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখতেি বেশি পছন্দ করছেন তাঁরা। তাঁরা চান না তাঁদের ছেলে সব সময় ক্যামেরার ফ্ল্যাশের সামনে থাকুক। ছেলেকে লাইমলাইট থেকে দূরে রেখে, প্রকৃতির কোলে একেবারে সাধারণ এক পরিবেশে বড় করে তুলতেই পাকাপাকিভাবে মুম্বই ছাড়ার এই সিদ্ধান্ত নিয়েছেন ইয়ামি ও আদিত্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *